৩০ শতাংশ শেয়ার নেই ফার্মা খাতের পাঁচ কোম্পানির
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মা ও রসায়ন খাতে তালিকাভুক্ত ৩৪টি কোম্পানির মধ্যে ৫টি কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিত শেয়ার ৩০ শতাংশ নেই। কোম্পানিগুলো হলো-একটিভ ফাইন, এএফসি এগ্রো, সেন্ট্রাল ফার্মা, ফার্মা এইড ও সালভো কেমিক্যাল লিমিটেড।
শেয়ারবাজার নিয়ন্ত্রণ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্প্রতি নির্দেশনা জারি করেছে, যেসব কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিত শেয়ার পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশের কম, তাদেরকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ৩০ শতাংশ শেয়ার ধারণ করার পরিকল্পনা বিএসইতে জমা দিতে হবে।
অন্যথায় এসব কোম্পানির পরিচালনা পর্ষদে ন্যুনতম ২ জন করে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হবে। এছাড়াও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালন না করায় সিকিউরিটিজ আইনে কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড বাদে ৩৭৫টি কোম্পানির মধ্যে বর্তমানে ৩০ শতাংশের কম শেয়ার রয়েছে এমন কোম্পানির সংখ্যা মাত্র ৩১টি। এর মধ্যে ফার্মা ও রসায়ন খাতের কোম্পানি রয়েছে ৫টি।
এর আগে বেক্সিমকো ফার্মার উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিত শেয়ার ছিল ৩০ শতাংশের কম। কোম্পানিটি বাজার থেকে প্রয়োজনীয় শেয়ার সংগ্রহ করে ৩০ শতাংশ পূরণের বাধ্যবাধকতা পালন করেছে। বর্তমানে কোম্পানিটিতে উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিত শেয়ার রয়েছে ৩০.১৪ শতাংশ।
একটিভ ফাইন
একটিভ ফাইনের মোট শেয়ার সংখ্যা ২৩ কোটি ৯৯ লাখ ৩৬ হাজার ৫৮০টি। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিত শেয়ার রয়েছে ১২.০৪ শতাংশ। সম্মিলিত ৩০ শতাংশ শেয়ার পূরণ করতে কোম্পানিটির আরও ১৭.৯৬ শতাংশ শেয়ার প্রয়োজন। এর জন্য কোম্পানিটিকে ৪ কোটি ৩০ লাখ ৯২ হাজারের বেশি শেয়ার সংগ্রহ করতে হবে।
কোম্পানিটির শেয়ার গত বছরের ১৩ সেপ্টেম্বর থেকেই ফ্লোর প্রাইসে অবস্থান করছে। এই সময়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে নামেমাত্র। মাঝে একদিন ফ্লোর প্রাইসেই ২২ হাজার শেয়ার লেনদেন হয়েছে। কিন্তু ফ্লোর প্রাইস টপকাতে পারেনি।
এএফসি এগ্রো
এএফসি এগ্রোর মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৫২ লাখ ১৬ হাজার ২০০টি। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিত শেয়ার রয়েছে ২৭.৮৪ শতাংশ। সম্মিলিত ৩০ শতাংশ শেয়ার পূরণ করতে কোম্পানিটির ২.১৬ শতাংশ শেয়ার প্রয়োজন। এর জন্য কোম্পানিটিকে ২৪ লাখ ৮৮ হাজারের বেশি শেয়ার সংগ্রহ করতে হবে।
কোম্পানিটির শেয়ারও গত বছরের ১৩ সেপ্টেম্বর থেকে ফ্লোর প্রাইসে অবস্থান করছে। নভেম্বর মাসে কয়েক দিনের জন্য শেয়ারটি ফ্লোর প্রাইসের ওপরে লেনদেন হয়েছিল। এই সময়ে শেয়ারটির লেনদেনও বেড়েছিল। কিন্তু দুই মাস পর ১১ নভেম্বর থেকে ফের ফ্লোর প্রাইসে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার। যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এর মাঝে একদিন ৯৭ হাজারের বেশি শেয়ার লেনদেন হয়েছে। বাকি দিনগুলোকে শেয়ারটির লেনদেন হয়েছে নামমাত্র।
সেন্ট্রাল ফার্মা
সেন্ট্রাল ফার্মার মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৯৮ লাখ ৮৪৪টি। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিত শেয়ার রয়েছে ২৫.৮৯ শতাংশ। সম্মিলিত ৩০ শতাংশ শেয়ার পূরণ করতে কোম্পানিটির আরও ৪.১১ শতাংশ শেয়ার প্রয়োজন। এর জন্য কোম্পানিটিকে ৪৯ লাখ ২৪ হাজার শেয়ার সংগ্রহ করতে হবে।
ফ্লোর প্রাইস আরোপের পর ফার্মা খাতের এই কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইসের ওপরেই লেনদেন হচ্ছে। চলতি বছরের জুলাই মাসের ১৩ থেকে ১৬ তারিখ পর্যন্ত কোম্পানিটির শেয়ার ১৭ টাকার ওপরে কেনাবেচা হয়েছে। সেই সময়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৫ লাখের বেশি। গত এক মাস যাবতও কোম্পানিটির শেয়ার লেনদেনে ভালো গতি দেখা যাচ্ছে।
ফার্মা এইড
ফার্মা এইডের মোট শেয়ার সংখ্যা ৩১ লাখ ২০ হাজার। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিত শেয়ার রয়েছে ২৩.৫৯ শতাংশ। সম্মিলিত ৩০ শতাংশ শেয়ার পূরণ করতে কোম্পানিটির ৬.৪১ শতাংশ শেয়ার প্রয়োজন। এর জন্য কোম্পানিটিকে প্রায় ২ লাখ শেয়ার সংগ্রহ করতে হবে।
ভালো ডিভিডেন্ড দেওয়া কোম্পানিটির শেয়ার গত বছরের ৯ নভেম্বর থেকে ফ্লোর প্রাইসে এক জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে। প্রতিদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয় এক’শ-দু’শটির মতো। তবে মাঝে শেয়ারটির লেনদেন একদিন লাখে ওঠতে দেখা গেছে। কিন্তু সেদিনও ফ্লোর প্রাইস অতিক্রম করতে পারেনি।
সালভো কেমিক্যাল
সালভো কেমিক্যালের মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ৫০ লাখ ২২ হাজার ৭৯৩টি। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিত শেয়ার রয়েছে ২৫.১৮ শতাংশ। সম্মিলিত ৩০ শতাংশ শেয়ার পূরণ করতে কোম্পানিটির ৪.৮২ শতাংশ শেয়ার প্রয়োজন। এর জন্য কোম্পানিটিকে ২৬ লাখ ৫২ হাজার ১০০টি শেয়ার সংগ্রহ করতে হবে।
ফ্লোর প্রাইস আরোপের পর কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইস ৬১ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছিল। এর মধ্যে গত বছর ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ফ্লোর প্রাইস টপকে ওপরে লেনদেন হয় শেয়ারটি। কিন্তু এক সপ্তাহ পর ফের ফ্লোর প্রাইসে ফিরে আসে। সেই থেকে ফ্লোর প্রাইসেই শেয়ারটি আটকে আছে।
শেয়ারনিউজ, ০৯সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- অতিরিক্ত ক্ষুধার পেছনে যে ভিটামিনের ঘাটতি দায়ী হতে পারে
- এনসিপি নেতার বক্তব্যে ‘জয় বাংলা’, পরে বললেন, ‘সরি, সরি’
- যমুনায় ঝাঁপ দিলেন তরুণ, রহস্যজনকভাবে ঘটনাস্থল ছাড়লেন সঙ্গী তরুণী
- বাংলাদেশের পোশাক খাতে নতুন সংকট
- অভিবাসীদের জন্য বড় সুখবর, গুরুত্বপূর্ণ রায় আদালতের
- বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম
- রিজার্ভ নিয়ে বড় আপডেট, বাংলাদেশ ব্যাংকের নতুন তথ্য প্রকাশ
- সরকারি চাকরিজীবীদের গেজেট নিয়ে বড় সিদ্ধান্ত
- স্বর্ণ ও রুপার দামে বড় ধস, কারণ জানলে অবাক হবেন
- আর্জেন্টিনা-স্পেন ম্যাচ ঘিরে বড় শঙ্কা
- বেক্সিমকো ঋণ কেলেঙ্কারি, দুদকের জিজ্ঞাসাবাদে ১০ ব্যাংকার
- ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাতের দাবি তেহরানের
- রাজধানীর দিকে ধেয়ে আসছে বড় ভূমিকম্পের শঙ্কা
- বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষায় নতুন সিদ্ধান্ত
- মার্জিন বিধিমালা নিয়ে বিভ্রান্তিকর সংবাদে বিএসইসির স্পষ্টীকরণ
- মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য
- গণঅভ্যুত্থান, ভারত ও নির্বাচন নিয়ে একসঙ্গে যা বললেন জামায়াত আমির
- ডিএসইতে অনিয়মের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্ত চেয়ে দুদকে আবেদন
- প্রয়াত রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী
- আমদানি বাণিজ্যে নতুন নিয়ম জারি বাংলাদেশ ব্যাংকের
- হাদী হত্যা মামলায় আসামিদের ফেরাতে তিন দিনের মধ্যে যা করেছে সরকার
- ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন ‘এক্সিট প্ল্যান’
- চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা, নতুন তথ্য দিল সরকার
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক
- মক্কা-মদিনায় জমির দাম; বিশ্বের সবচেয়ে দামী ভূমির নতুন হিসাব
- উদ্যোক্তাদের ইওআই হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত পিপলস লিজিংয়ের
- ছয় শিক্ষার্থীর মধ্যে একসঙ্গে ৪ মাদ্রাসা ছাত্রীর মৃ'ত্যু
- সালমান এফ রহমানের জামিন মঞ্জুর
- ইতিবাচক সপ্তাহের শেষে কিছুটা স্বস্তির সংশোধন
- ১৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন অগ্রগতি, হাইকোর্টে আবেদন পাঠানোর সিদ্ধান্ত
- বিআইএফসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সেনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রাজধানীর যানজট কমাতে মহাখালীর বাস যাচ্ছে পূর্বাচলে
- ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত
- নেপালের প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে তীব্র সমালোচনা
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে বড় পরিবর্তন, নতুন আইনের খসড়া প্রকাশ
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এসএমএসে তালাক—বিধান নিয়ে যা জানা জরুরি
- ফোনে মেসেজ পাঠালেও হতে পারে মৃত্যুদণ্ড
- বাজুসের নতুন দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম
- দেশের নাগরিকদের জন্য দুবাইয়ের ৫ বছরের ভিসা, জেনে নিন শর্ত
- বিশ্বকাপ ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ হারালেন দুই সাংবাদিক
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত











