গণতন্ত্র প্রতিষ্ঠায় রাষ্ট্র সংস্কারে বিএনপি ছাড় দিতে প্রস্তুত: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি রচনা এবং রাষ্ট্র সংস্কারের স্বার্থে বিএনপি কিছু বিষয়ে ছাড় দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বুধবার (০২ জুলাই) পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, "তবে এর মানে এই নয় যে সব কিছুতে ছাড় দেওয়া হবে। বিএনপির কারণে সংস্কার এগুচ্ছে না এমন দাবি বিভ্রান্তিকর। মানুষের প্রত্যাশা অনুসারে কাজ করতে হবে। বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক দল। বড় হওয়ার কিছু সমস্যাও রয়েছে। বড়দের অনেক কিছু ছাড় দিতে হয়, স্যাকরিফাইস করতে হয়। দেশের মানুষ যেন গণতন্ত্রের চর্চা করতে পারে তার জন্য আমরা ছাড় দিয়েছি।"
তারেক রহমান উল্লেখ করেন, দেশের মানুষ এখন কৃষক, শিক্ষার্থী, নারী, স্বাস্থ্য ব্যবস্থা, এবং বেকারদের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চায়। তিনি বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২১ দফা কর্মসূচি আমাদের সেই পথেই পরিচালিত করে।"
জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কথা স্মরণ করিয়ে তিনি গণতন্ত্রের শর্ত হিসেবে সহনশীলতা, অপরের মতামতকে গুরুত্ব দেওয়া এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের ওপর জোর দেন। তিনি বলেন, আড়াই বছর আগে বিএনপি রিফর্ম প্রস্তাব দিয়েছিল এবং জুলাই অভ্যুত্থানের পর দেশে যখন তিন দিন কোনো সরকার ছিল না, তখন বিএনপির নেতাকর্মীরা দায়িত্ব নিয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিচালনা করেছেন।নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, "এমন কোনো কাজ করা যাবে না যাতে মানুষ আমাদের অপছন্দ করে। গণতন্ত্রের ভীত যাতে শক্ত হয় সে লক্ষ্যে কাজ করতে হবে। স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে হবে।"
তিনি বলেন, এই সম্মেলনে ১ হাজার ৫১১ জন কাউন্সিলরের উপস্থিতি প্রমাণ করে যে দলের অভ্যন্তরীণ কাঠামো কতটা শক্তিশালী। তবে, এই কাউন্সিলরদের বাইরেও সারাদেশে বিএনপির ১২ কোটি ৫০ লাখ ভোটার প্রকৃত কাউন্সিলর, যাদের সঙ্গে যোগাযোগ করেই বিএনপিকে সামনের পথ রচনা করতে হবে।
জাতীয় ঐক্য এবং বহুদলীয় গণতন্ত্র নিয়ে তারেক রহমান বলেন, বিগত ১৫ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সংগ্রাম করেছেন, গুম, হত্যা, মামলা, নির্যাতনের শিকার হয়েও গণতন্ত্র রক্ষার সংগ্রামে তারা পিছু হটেননি। এই ত্যাগ ও লড়াইয়ের ফলে আজ বিএনপির কাঁধে জনগণের প্রত্যাশা অনেক বেশি।
ভবিষ্যতের রূপরেখা সম্পর্কে তারেক রহমান বলেন, "জনগণের সঙ্গে থাকতে হবে। এখন সময় এসেছে দেশের প্রতিটি নেতাকর্মীকে জনগণের সঙ্গে মিশে যাওয়ার।" তিনি আরও বলেন, শুধুমাত্র সম্মেলন বা কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচনই নয়, বরং জনগণের ভালোবাসা, আস্থা ও প্রত্যাশাকে ধারণ করে বিএনপিকে আগামীর দায়িত্ব নিতে হবে। ফ্যাসিস্টরা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিল বলে মানুষ তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। খুব অল্প সময়ের মধ্যে দেশের মানুষের সঙ্গে দেখা হবে।
এর আগে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলন স্থল ব্যায়ামাগার এলাকায় ভিড় করেন দলের নেতাকর্মীরা। সকাল দশটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
উদ্বোধন শেষে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন দলটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেনসহ কেন্দ্রীয়, জেলা ও বিভিন্ন ইউনিট নেতারা।
মারুফ/
পাঠকের মতামত:
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন













