চাকরির মেয়াদ বাড়াতে বয়স জালিয়াতি প্রধান প্রকৌশলীর!
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিনের বিরুদ্ধে চাকরির মেয়াদ বাড়ানোর কারসাজি করে বয়স কমানোর অভিযোগ উঠেছে। তার চাকরির মেয়াদ ২৭ সেপ্টেম্বর শেষ হচ্ছে। তার আগে তার বিরুদ্ধে বয়স জালিয়াতির অভিযোগ উঠেছে।
বিষয়টি বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপসচিব আবদুর রহমান তাকে চিঠি দেন। চিঠিতে এসএসসি সার্টিফিকেটের সত্যায়িত কপি, এলজিইডিতে প্রথম এলপিসিতে যোগদানের সত্যায়িত কপি সহ চারটি নথি চাওয়া হয়েছে।
এলজিইডি সূত্রে জানা গেছে, শেখ মোহাম্মদ মহসিন চাকরির মেয়াদ বাড়াতে প্রতারণার আশ্রয় নিয়েছেন। নথি অনুযায়ী, শেখ মোহাম্মদ মহসিন ১৯৮৮ সালে সহকারী প্রকৌশলী হিসেবে চাকরিতে যোগদান করেন। সে সময় ইস্যুকৃত সার্টিফিকেট অনুযায়ী তার জন্ম তারিখ ৩০ সেপ্টেম্বর ১৯৬৩। সে অনুযায়ী তার চাকরির মেয়াদ ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অন্যান্য অনেক নথিতে শেখ মোহাম্মদ মহসিনের জন্ম তারিখ ১৯৬৩ লেখা থাকলেও ২০০৮ সালের পরের সব নথিতে জন্ম সাল ১৯৬৪ লেখা আছে।
অভিযোগের পর নড়েচড়ে বসে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিনের জন্ম তারিখের জটিলতা নিরসনে জরুরি ভিত্তিতে এসএসসি সার্টিফিকেটের সত্যায়িত ছায়ালিপি, এলজিইডিতে প্রথম যোগদানের এলপিসির সত্যায়িত কপি, এলজিইডিতে যোগদানের পর প্রথম জ্যেষ্ঠতা তালিকার কপি এবং এলজিইডির প্রকৌশলীদের খসড়া জ্যেষ্ঠতা তালিকা ২০০১ এর কপি চেয়ে অনুরোধ জানিয়েছে।
দেখা গেছে, বিভিন্ন চাকরিতে এসএসসি সার্টিফিকেট দিলেও পরীক্ষার রোল ও রেজিস্ট্রেশন নম্বর নেই। শেখ মোহাম্মদ মহসিন ১৯৮৮ সালে পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এলজিইডিতে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। সেই সময়ে, তার জন্ম তারিখ এলজিইডি নথিতে ৩০ সেপ্টেম্বর ১৯৬৩ উল্লেখ করা হয়েছিল। তিনি ৩০ ডিসেম্বর ২০২১ তারিখে এলজিইডিতে প্রধান প্রকৌশলী হিসাবে বর্তমান দায়িত্ব গ্রহণ করেছিলেন। ১৬ ফেব্রুয়ারি ২০২২-এ স্থায়ী নিয়োগ।
১৯৯৫ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত এলজিইডি জ্যেষ্ঠতার যে তালিকা রয়েছে, তাতে ১৯৯৫ সালের জানুয়ারিতে জ্যেষ্ঠতার যে তালিকা করা হয়েছে সেই তালিকায় শেখ মোহাম্মদ মহসিন ছিলেন ২৭২ তম। এ সময় তিনি এলজিইডির নারায়ণগঞ্জ নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের দায়িত্বে ছিলেন।
সেই তালিকায় তার জন্ম তারিখ লেখা আছে ৩০ সেপ্টেম্বর ১৯৬৩। একই জন্মতারিখ ১৯৯৮ সালের জ্যেষ্ঠতা তালিকায়ও পাওয়া যায়। তখন তার জ্যেষ্ঠতা তালিকা ছিল ২৫৩। ২০০১ সালের তালিকায়ও জন্মতারিখ একই এবং জ্যেষ্ঠতা তালিকায় তিনি ছিলেন ২১২ নম্বরে। ২০০৪ সালের তালিকায় জন্ম তারিখ একই এবং জ্যেষ্ঠতা তালিকায় ক্রমিক নম্বর ১৭৯।
সমস্যাটি দেখা যায় ২০০৮ সালে করা জ্যেষ্ঠতা তালিকায়। মহসিনের জন্ম তারিখ ৩০ সেপ্টেম্বর, ১৯৬৩, যা আগের রেকর্ডে ছিল, হঠাৎ করে এক বছর কমানো হয়েছে। জ্যেষ্ঠতা তালিকায় ক্রমিক নম্বর ১৪০ মহসিনের জন্ম তারিখ ৩০ সেপ্টেম্বর, ১৯৬৪ লেখা। শেখ মোহাম্মদ মহসিন তার জন্ম সনদেও জন্ম তারিখ ১৯৬৪ উল্লেখ করেছেন। গত বছরের ৬ নভেম্বর চট্টগ্রামের মগদিয়া ইউনিয়ন পরিষদ থেকে জন্ম সনদ নেন তিনি।
জানতে চাইলে এলজিইডির প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন বলেন, মন্ত্রণালয় যে কার কাছেই তথ্য চাইতে পারে। তথ্য চাইলেই সেটি জালিয়াতি হয় না। বিভিন্ন সময়ে এলজিইডির জ্যেষ্ঠতার তালিকায় জন্ম তারিখ ১৯৬৩ উল্লেখ থাকলেও ২০০৮ সালের পর ১৯৬৪ সালের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রিন্টিং মিস্টেক হতে পারে। এটা স্বাভাবিক। তার মানহানি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
শেয়ারনিউজ, ০৭ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- আইপিও অনুমোদন দ্রুত করতে ডিএসই-সিএসই-বিএসইসির সমন্বিত উদ্যোগ
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন, এক বছরের সময়সীমা জানালেন আমির খসরু
- বাংলাদেশে ১০০ জনের মধ্যে ৯৯ জনই কেন শেয়ারবাজারে বিনিয়োগ করেন না?
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- ৯২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, ৮ মাসের লেনদেনে বড় চমক
- ডিভিডেন্ড মৌসুমেও পতন, আস্থা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ জরুরি
- ৪ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে আসতে কনফিডেন্স পাওয়ারের আইপিও প্রক্রিয়া শুরু
- আইডিআরএর তদারকিতে ৭৬৪১ পলিসিধারীর দাবি পরিশোধ
- ভারতীয়-পাকিস্তানিদের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা
- ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রধান
- ৭ হাজার কোটি টাকার সম্পদ, ৯০% খেলাপি-এবার বন্ধের পথে ব্যাংক
- যে কারণে হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত
- রাষ্ট্রপতি ও তথ্যমন্ত্রীর শোকের সমালোচনা করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- এক রাতেই তিন ভূমিকম্প অনুভূত বাংলাদেশে
- বিশ্ব দেখল ‘বিশ্বগুরু’ মোদির আসল চেহারা
- একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তা গেলেন ঢাকার বাইরে
- জ্বালানি ও বন্ডের চাপে বিশ্ববাজার, বাংলাদেশের শেয়ারবাজারেও বাড়তে পারে উদ্বেগ
- ব্যাংক নির্ভরতায় থমকে দেশের শেয়ারবাজার: উত্তরণের উপায় কী?
- কাঁপছে অনেকের চেয়ার, আসছে বড় রদবদল
- আর্জেন্টিনার নাগরিক হতে নতুন সুযোগ, শুধু মানতে হবে এসব শর্ত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির ১ম সভা অনুষ্ঠিত
- মিরপুর-১০ নিয়ে ডিএনসিসির জরুরি ঘোষণা
- ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন
- সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- এক বছরেই দুইবার হজ! সঙ্গে ৩ ঈদ—জেনে নিন সেই বছর
- উদ্যোক্তাদের জন্য আসছে ‘উদ্যোগ’ স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ৭ দেশের ওপর নির্ভর, বাংলাদেশের শ্রমবাজারে বড় সংকেত
- দেশে ফেরার রোডম্যাপ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা
- ২০০৮ থেকে ২০২৫-এর স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
- সালমান মুক্তাদিরের ইস্যুতে যা বললেন পিনাকী
- অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন কড়াকড়ি, যেসব নিয়ম জানতেই হবে
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ
জাতীয় এর সর্বশেষ খবর
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল













