৩০ শতাংশ শেয়ার ধারণের খবরে ৮ কোম্পানির শেয়ার চাঙ্গা
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার নেই, তাদেরকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর কাছে ৩০ শতাংশ শেয়ার ধারণ করার পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যথায় এসব কোম্পানির পরিচালনা পর্ষদে ন্যুনতম ২ জন করে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হবে। এছাড়াও, কোম্পানিগুলোর বিরুদ্ধে সিকিউরিটিজ আইনে ব্যবস্থা নেওয়া হবে হুশিয়ারি দিয়েছে বিএসইসি।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেছেন, যেসব কোম্পানি সম্মিলিত শেয়ার ন্যুনতম ৩০ শতাংশ ধারণ করতে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে বিএসইসি।
বিএসইসি’র সর্বশেষ তথ্য অনুযায়ি, জুলাই ২০২০ সালে ৪৪টি কোম্পানিতে উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিত শেয়ার ৩০ শতাংশের কম ছিল। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ২৯টিতে। অর্থাৎ এই সময়ে ১৫টি কোম্পানি বিএসইসির নির্দেশনা মেনে সম্মিলিত শেয়ার ৩০ শতাংশ পূরণ করেছে।
এদিকে, সম্মিলিত শেয়ার ৩০ শতাংশ ধারণ করার খবরে মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) ৮টি কোম্পানির শেয়ারে চাঙ্গাভাব দেখা গেছে। কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দরে লেনদেন করে হল্টেড হতে দেখা গেছে ৩টি কোম্পানির শেয়ার। বাকিগুলোর শেয়ারদর ঊর্ধ্বগামী ছিল।
কোম্পানিগুলো হলো-আজিজ পাইপ, আইএসএন, ইসলামী ইন্সুরেন্স, সেন্ট্রাল ফার্মা, সিএনএ টেক্সটাইল, অলিম্পিক এক্সেসরিজ, সুহ্নদ ইন্ডাষ্ট্রিজ ও নর্দার্ন জুট লিমিটেড। এর মধ্যে আজিজ পাইপ, আইএসএন ও ইসলামী ইন্সুরেন্সের শেয়ার সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে।
আজিজ পাইপ
‘বি’ ক্যাটাগরির আজিজ পাইপের মোট শেয়ার ৫৩ লাখ ৪৭ হাজার ১২৫টি। কোম্পানিটির সম্মিলিত শেয়ার রয়েছে ১৩.১১ শতাংশ। ৩০ শতাংশ শেয়ার পূরণ করতে কোম্পানিটির ১৬.৮৯ শতাংশ বা ৯ লাখের বেশি শেয়ার প্রয়োজন।
আইএসএন
‘বি’ ক্যাটাগরির আইএসএনের মোট শেয়ার ১ কোটি ৯ লাখ ২০ হাজার ৩টি। কোম্পানিটির সম্মিলিত শেয়ার রয়েছে ২১.৬২ শতাংশ। ৩০ শতাংশ শেয়ার পূরণ করতে কোম্পানিটির ৮.৩৮ শতাংশ বা ৯ লাখ ১৫ হাজারের বেশি শেয়ার প্রয়োজন।
ইসলামী ইন্সুরেন্স
‘এ’ ক্যাটাগরিরইসলামী ইন্সুরেন্সের মোট শেয়ার ৪ কোটি ১১ লাখ ৬৫ হাজার ২১৫টি। কোম্পানিটির সম্মিলিত শেয়ার রয়েছে ২৭.১৬ শতাংশ। ৩০ শতাংশ শেয়ার পূরণ করতে কোম্পানিটির ২.৮৪ শতাংশ বা ১১ লাখ ৬৯ হাজারের বেশি শেয়ার প্রয়োজন।
সেন্ট্রাল ফার্মা
‘বি’ ক্যাটাগরির সেন্ট্রাল ফার্মার মোট শেয়ার ১১ কোটি ৯৮ লাখ ৮৪৪টি। কোম্পানিটির সম্মিলিত শেয়ার রয়েছে ২৫.৮৯ শতাংশ। ৩০ শতাংশ শেয়ার পূরণ করতে কোম্পানিটির ৪.১১ শতাংশ বা ৪৯ লাখ ২৪ হাজার শেয়ার প্রয়োজন।
সিএনএ টেক্সটাইল
‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগারির প্রক্রিয়ায় থাকা সিএনএ টেক্সটাইলের মোট শেয়ার ২৩ কোটি ৯৩ লাখ ১৬ হাজার। কোম্পানিটির সম্মিলিত শেয়ার রয়েছে ২২.১৪ শতাংশ। ৩০ শতাংশ শেয়ার পূরণ করতে কোম্পানিটির ৭.৮৬ শতাংশ বা ১ কোটি ৮৮ লাখ ১০ হাজার শেয়ার প্রয়োজন।
অলিম্পিক এক্সেসরিজ
‘বি’ ক্যাটাগরির অলিম্পিক এক্সেসরিজের মোট শেয়ার ১৬ কোটি ৯৫ লাখ ২৬ হাজার ৯৮২টি। কোম্পানিটির সম্মিলিত শেয়ার রয়েছে ২৫.৮১ শতাংশ। ৩০ শতাংশ শেয়ার পূরণ করতে কোম্পানিটির ৭.৮৬ শতাংশ বা ১ কোটি ৩৩ লাখ ২৫ হাজার শেয়ার প্রয়োজন।
সুহ্নদ ইন্ডাষ্ট্রিজ
‘জেড’ ক্যাটাগরির সুহ্নদ ইন্ডাষ্ট্রিজের মোট শেয়ার ৫ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার ৭৫০টি। কোম্পানিটির সম্মিলিত শেয়ার রয়েছে ১২.০১ শতাংশ। ৩০ শতাংশ শেয়ার পূরণ করতে কোম্পানিটির ১৭.৯৯ শতাংশ বা ১ কোটি ৩ লাখ ২০ হাজারের বেশি শেয়ার প্রয়োজন।
নর্দার্ন জুট
‘জেড’ ক্যাটাগরির নর্দার্ন জুটের মোট শেয়ার ২১ লাখ ৪২ হাজার। কোম্পানিটির সম্মিলিত শেয়ার রয়েছে ১৫.০৯ শতাংশ। ৩০ শতাংশ শেয়ার পূরণ করতে কোম্পানিটির ১৪.৯১ শতাংশ বা ৩ লাখ ১৯ হাজারের বেশি শেয়ার প্রয়োজন।
প্রসঙ্গত, কোম্পানিগুলোর মধ্যে দীর্ঘদিন যাবত আজিজ পাইপ, সুহ্নদ ইন্ডাষ্ট্রিজ ও নর্দার্ন জুটের উৎপাদন বন্ধ।
শেয়ারনিউজ, ০৬ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের






.jpg&w=50&h=35)


