শেয়ারবাজারে স্থিতিশীলতার হাতছানি
নিজস্ব প্রতিবেদক : গত তিন মাস যাবত শেয়ারবাজারের লেনদেনে নিম্নমুখিতা দেখা গেছে। এর মধ্যে সর্বশেষ আগস্টে আগের মাসের তুলনায় দৈনিক গড় লেনদেনের পরিমাণ ৪৪ শতাংশ কমেছে।
এদিকে লেনদেনের পাশাপাশি গত তিন মাসে সূচকেরও নিম্নমুখিতা দেখা গেছে। ইবিএল সিকিউরিটিজের মাসিক পর্যালোচনায় এই তথ্য উঠে এসেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, এই বছরের জুনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দৈনিক গড়ে ৭ কোটি ৬০ লাখ ডলারের লেনদেন হয়েছে। এর পরের মাসে লেনদেনের পরিমাণ কমে দাঁড়ায় ৭ কোটি ২০ লাখ ডলারে। সর্বশেষ গত আগস্টে এটি আরো কমে ৪ কোটি ডলারে দাঁড়িয়েছে।
লেনদেনের পাশাপাশি এই সময়ে সূচকও কমেছে। এর মধ্যে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স বছরের জুন শেষে ছিল ৬ হাজার ৩৪৪ পয়েন্টে। পরের মাস অর্থাৎ জুলাই শেষে সূচকটি দাঁড়িয়েছে ৩ হাজার ৩২৫ পয়েন্টে। আর সর্বশেষ আগস্ট শেষে ডিএসইএক্স ছিল ৬ হাজার ২৯৯ পয়েন্টে।
বাজার বিশ্লেষকরা বলছেন, গত আগস্টে লেনদেন কমার পাশাপাশি শেয়ারবাজারে অস্থিরতা পরিলক্ষিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শঙ্কা, সামষ্টিক অর্থনীতির সংকট ও তারল্য সংকটের মতো বিষয়গুলো শেয়ারবাজারকে প্রভাবিত করেছে।
এদিতে গত সপ্তাহের শেয়ারবাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, এই সময়ে শেয়ারবাজারে সূচক ও লেনদেন কিছুটা বেড়েছে। গত সপ্তাহে ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ০.৩১ শতাংশ বেড়ে ৬ হাজার ২৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এআগের সপ্তাহ শেষে যা ছিল ৬ হাজার ২৮০ পয়েন্টে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে বেড়ে ২ হাজার ১৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে ছিল ২ হাজার ১৩০ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস ০.৫০ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৩৬৬ পয়েন্টে।
ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া মোট ৪০৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ৬৮টির, অপরিবর্তিত ছিল ২২৪টির। আর লেনদেন হয়নি ২১টির। আগের সপ্তাহে লেনদেন হওয়া ৪০৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছিল ৯৭টির , কমেছিল ৬০টির, অপরিবর্তিত ছিল ২২৫টির। আর লেনদেন হয়নি ২১টির।
গত সপ্তাহের শুরুতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বাজারে স্টেকহোল্ডার তথা ব্যাংক, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, ব্রোকারেজ হাউজ ও ডিলারদের নিয়ে সভায় বসেছিল। সেখানে বিএসইসি স্টেকহোল্ডারদের বাজারে সক্রিয় হওয়ার অনুরোধ করেছিল। তারই ধারাবাহিকতায় গেল সপ্তাহের বাজারে কিছুটা ইতিবাচক আচরণ দেখা গেছে।
বিএসইসি জানিয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বরবাজার সংশ্লিষ্টদের নিয়ে কক্সবাজারে সী পার্ল রিসোর্টে আবারও সভায় মিলিত হবে। বাজারে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের আরও সক্রিয় করার উদ্দেশ্যেই বিএসইসি সৈকত নগরী কক্সবাজারে এই ধরনের সভার আয়োজন করছে। আশা করা যায়, ওই সভা থেকে বাজারের জন্য ইতিবাচক কিছু বেরিয়ে আসবে।
এদিকে, সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ ব্যাংক শেয়ারবাজারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সম্পৃক্ততা আরও বাড়ানোর জন্য এক্সপোজার লিমিট আরও উদার করেছে। নতুন উদার নীতি অনুযায়ি, এখন থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে বন্ড, ডিবেঞ্চার, মিউচুয়াল ফান্ড ও সুকুক এক্সপোজার লিমিটের বাইরে থাকবে। আগে কেবল বন্ডকে এক্সপোজার লিমিটের বাইরে রাখা হয়েছিল।এরফলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে শেয়ারবাজারে বিনিয়োগের জন্য বড় আকারের সুযোগ তৈরি হবে।
বাজর সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গর্ভণর আবদুর রউফ তালুকদারের ব্যক্তিগত উদ্যোগে শেয়ারবাজারের সংকট উত্তরণে বার বার এমন সহযোগিতা সম্প্রসারণ করা হচ্ছে। তিনি গর্ভণরের দায়িত্ব নেওয়ার পর থেকেই শেয়ারাবাজারের প্রতি নমনীয় ও সহযোগী মনোভাব নিয়ে এগুচ্ছেন। এজন্য শেয়ারবাজারের বিনিয়োগকারীসহ সবাই আবদুর রউফ তালুকদারের প্রতি কৃতজ্ঞ বলে জানান সংশ্লিষ্টরা।
বাজার বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজারের সূচক এমনিতেই তলানিতে অবস্থান করছে। এখন বাজারের সিংহভাগ শেয়ারই বিনিয়োগ উপযোগি। বাাজার আর নিচের দিকে যাওয়ার জায়গা নেই। এখন যদি বাজার সংশ্লিষ্ট স্টকহোল্ডাররা ন্যুনতম সহযোগিতা নিয়ে এগিয়ে আসে, তাহলে বাজারে স্থিতিশীলতা ফেরানো কেবল সময়ের ব্যাপার মাত্র।
শেয়ারনিউজ, ০২ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের






.jpg&w=50&h=35)


