×
ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

পে-স্কেল নিয়ে বড় সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

২০২৬ নভেম্বর ২৮ ১৮:৩৮:২০
পে-স্কেল নিয়ে বড় সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক: নতুন পে-স্কেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। তবে পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে শিক্ষকদের জাতীয়করণের দাবির বিষয়ে সরকারের অবস্থানও তুলে ধরেছেন এই কর্মকর্তা।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দেন আবদুল খালেক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের গত নয় মাসের প্রচেষ্টায় বেসরকারি শিক্ষকদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি বেশ কঠিন কাজ ছিল। তবে পে-স্কেল দেওয়ার প্রক্রিয়া এখনো শেষ হয়নি। এর মধ্যেই শিক্ষকদের জাতীয়করণের দাবিতে রাস্তায় নামার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের উদ্যোগের কথাও জানান শিক্ষা সচিব। তিনি বলেন, শিক্ষকদের বদলি নীতিমালা তৈরির কাজ চলছে। সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই এবং গত নয় মাস ধরে এ বিষয়ে কাজ করা হয়েছে।

জাতীয়করণের দাবির বিষয়ে আবদুল খালেক বলেন, প্রয়োজন হলে সরকার জাতীয়করণের উদ্যোগ নেবে। তবে এ জন্য সরকারের অর্থের পাশাপাশি নীতিনির্ধারণী সিদ্ধান্তও প্রয়োজন। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষকদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারের দেওয়া বিভিন্ন সহায়তার কথা তুলে ধরে তিনি বলেন, শিক্ষকদের কম্পিউটার, ল্যাব ও নতুন বই দেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার প্রথম দিন থেকেই বেসরকারি শিক্ষকদের পেনশন বাবদ সাড়ে চার হাজার কোটি টাকা দিয়েছে।

অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের রাজনীতিতে অংশগ্রহণ না করার আহ্বানও জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে