মাওলানা সাদ ও দেওবন্দের বিরোধের নেপথ্যে জানালেন সালমান বিজনুরি
নিজস্ব প্রতিবেদক: তাবলিগি জামাতের একাংশের আমির মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভির কিছু বক্তব্য নিয়ে আপত্তির কারণ ব্যাখ্যা করেছেন ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের উস্তাদুল হাদিস মাওলানা সালমান বিজনুরি নকশবন্দি। তাঁর দাবি, মাওলানা সাদের কয়েকটি বক্তব্য আকিদা ও দ্বীনি ব্যাখ্যার ক্ষেত্রে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। এসব বক্তব্যের সঙ্গে আকাবিরে দেওবন্দের চিন্তাধারা ও কর্মপদ্ধতিরও মৌলিক পার্থক্য রয়েছে।
সম্প্রতি দেওয়া এক ব্যাখ্যামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হানও বিষয়টি নিশ্চিত করেছেন। বক্তব্যে তাবলিগি জামাতের চলমান সংকট, মাওলানা সাদের বক্তব্য নিয়ে আলেমদের আপত্তি এবং এ বিষয়ে দারুল উলুম দেওবন্দের অবস্থান তুলে ধরেন সালমান বিজনুরি।
তিনি বলেন, দ্বীনকে সঠিকভাবে সংরক্ষণ করা, দ্বীনের নামে ভুল প্রচারের প্রতিবাদ করা এবং ভুল ব্যাখ্যা সংশোধন করা আলেমদের অন্যতম দায়িত্ব। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার পর থেকেই কোরআন-সুন্নাহর দলিল ও ইখলাসের ভিত্তিতে বিভ্রান্তিকর চিন্তাধারার প্রতিবাদ করে আসছে।
মাওলানা সাদের বিষয়ে দেওবন্দের আপত্তির পেছনে কোনো ব্যক্তিগত বিদ্বেষ, হিংসা, পারিবারিক বিরোধ কিংবা আর্থিক স্বার্থ নেই বলে দাবি করেন সালমান বিজনুরি। তাঁর ভাষ্য, মাওলানা সাদ এমন একটি সম্মানিত পরিবারের সদস্য, যে পরিবার দেওবন্দের আলেমদের কাছে সব সময় মর্যাদা ও ভালোবাসা পেয়ে এসেছে।
তিনি বলেন, কারও সঙ্গে ঘনিষ্ঠতা বা পারিবারিক সম্পর্ক থাকলেও তার ভুলের বিষয়ে নীরব থাকা দারুল উলুম দেওবন্দের নীতি নয়। বরং দ্বীনি দায়িত্বের জায়গা থেকে ভুল বক্তব্যের বিষয়ে অবস্থান নেওয়া প্রয়োজন।
তাবলিগি জামাতের বিভিন্ন আমল ও কর্মপদ্ধতি নিয়ে আলেমদের আপত্তি নতুন নয় বলেও উল্লেখ করেন এই মুহাদ্দিস। তাঁর বক্তব্য অনুযায়ী, মাওলানা মুহাম্মদ ইলিয়াস (রহ.)-এর সময় থেকেই তাবলিগের কিছু আমলের শ্রেণিবিন্যাস ও কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছিল। এসব বিষয়ে শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ জাকারিয়া (রহ.) পৃথক রিসালা রচনা করেছিলেন।
এ ছাড়া অতীতে মাওলানা মানজুর নোমানি (রহ.) এবং মাওলানা সাইয়েদ আবুল হাসান আলী নদভি (রহ.)-এর মতো আলেমরাও তাবলিগি কাজের বিভিন্ন দিক সংশোধনের চেষ্টা করেছেন বলে জানান তিনি। এ বিষয়ে ১৯৫৩ সালের ‘আল-ফুরকান’ পত্রিকার কথাও উল্লেখ করেন সালমান বিজনুরি।
তবে মাওলানা সাদের সাম্প্রতিক কিছু বক্তব্যকে তিনি সাধারণ ভুলের পর্যায়ে সীমাবদ্ধ বলে মনে করেন না। তাঁর দাবি, এসব বক্তব্যের কিছু অংশ আকাবিরদের কর্মপদ্ধতি থেকে বিচ্যুত এবং কিছু ক্ষেত্রে আকিদাসংশ্লিষ্ট প্রশ্ন তৈরি করেছে।
দারুল উলুম দেওবন্দের বর্তমান মুহতামিমের অবস্থান প্রসঙ্গে সালমান বিজনুরি বলেন, সম্প্রতি মুহতামিম সাহেব তাঁর দরসে কিছু বক্তব্য দেওয়ার পর ভুল বোঝাবুঝির আশঙ্কা তৈরি হয়। পরে তিনি এ বিষয়ে চার মিনিটের একটি রেকর্ডিং প্রকাশ করেন।
সালমান বিজনুরির মতে, মুহতামিমের বক্তব্যই দারুল উলুম দেওবন্দের প্রাতিষ্ঠানিক অবস্থান। প্রতিষ্ঠানের অবস্থান তুলে ধরার দায়িত্বও তাঁর।
মাওলানা সাদের উদ্দেশে সালমান বিজনুরি বলেন, শুধু ভালোবাসা ও ঐক্যের কথা বললে চলমান সমস্যার সমাধান হবে না। নিজের বক্তব্য ও চিন্তাধারা নিয়ে তাঁকে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করতে হবে। তাঁর দাবি, এসব বক্তব্যের কারণে দেওবন্দি আলেমদের মধ্যে বিভক্তি ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, যার সুযোগ অন্যরা নিতে পারে।
বক্তব্যের শেষাংশে শিক্ষার্থীদের আবেগ কিংবা ব্যক্তিগত সম্পর্কের পরিবর্তে ইলমি দলিল ও সততার ভিত্তিতে বিষয়গুলো পর্যালোচনার আহ্বান জানান তিনি। সালমান বিজনুরির ভাষ্য, তাঁদের বিরোধ কোনো ব্যক্তির সঙ্গে নয়; বরং তাঁদের আপত্তি নির্দিষ্ট কিছু চিন্তাধারা ও মতাদর্শের বিরুদ্ধে। দারুল উলুম দেওবন্দের মূল দায়িত্ব দ্বীনি চিন্তাধারা ও আকাবিরদের কর্মপদ্ধতি সংরক্ষণ করা।
আয়মান/
পাঠকের মতামত:
- মোরগ পোলাও খাইয়ে ধানমন্ডিতে ২ হাজার ভরি গয়না লুট
- মাওলানা সাদ ও দেওবন্দের বিরোধের নেপথ্যে জানালেন সালমান বিজনুরি
- এবার নতুন প্ল্যাটফর্ম চালু করল বাংলাদেশ ব্যাংক
- হাসিনার মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাশেদ খাঁন
- ইসলাম ধর্ম বেছে নিচ্ছেন দক্ষিণ কোরিয়ার তরুণরা
- আর্থিক খাতে স্বচ্ছতা ফেরাতে ব্যাংক-বিমা-শেয়ারবাজারে আন্তঃসংযোগ
- বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্যও নতুন নিয়ম
- লোকসান কমার স্বস্তি, নগদ প্রবাহ ও সম্পদমূল্যে চাপ এসকোয়ার নিটের
- মালেক স্পিনিংয়ের আয় কমলেও আর্থিক অবস্থানে ইতিবাচক পরিবর্তন
- প্রতিশোধ নিতে বাধা দিলে প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব
- প্যারোলে মুক্তি মিলল না, ফ্রিজিং ভ্যানে ছেলের মরদেহ পৌঁছাল কারাফটকে
- যে কারণে মুন্নু সিরামিকের আর্থিক সূচকে অবনতি
- আজহারীর মাহফিলে পকেটমারতে এসে পুলিশের জালে ৩৭ নারী
- এপেক্স ফুটওয়্যারের আয় ও নগদ প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি
- শেয়ারবাজারের মন্দায় চাপে আইসিবি, প্রভিশন ঘাটতি প্রায় আড়াই হাজার কোটি
- প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট দিয়ে মদ না খাওয়ার দাবি ওবায়দুল কাদেরের
- সামিট অ্যালায়েন্স পোর্টের নিরীক্ষিত হিসাবে চারটি গুরুত্বপূর্ণ অসংগতি
- ৪৭ বছর পর লোগোতে পরিবর্তন আনছে জামায়াতে ইসলামী
- চীনের কড়া বার্তা, বাংলাদেশকে নিয়ে ভারতকে খেলতে দেবে না
- উৎপাদন বন্ধ: জিবিবি পাওয়ারের হিসাবে একাধিক অসংগতি
- ঢাকার নতুন সিদ্ধান্ত, শেখ হাসিনা দিল্লিতেই গ্রেফতার হবেন
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস
- ব্যাংকের শেয়ার কেনায় ইনসাইডার ট্রেডিংয়ে ছাড় দিল বিএসইসি
- পরিচালকদের ৩০ শতাংশ শেয়ারধারণের নিয়ম শর্তসাপেক্ষে শিথিল করছে বিএসইসি
- চলতি সপ্তাহে ৩২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- বাংলাদেশিদের জন্য মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা
- শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
- হাসিনাসহ দেশে ফিরতে আওয়ামী লীগের ৪ পরিকল্পনা
- সময়মতো পণ্য দিতে না পারায় বিপাকে পোশাকশিল্প
- মানচিত্রে অক্ষত, বাস্তবে বিচ্ছিন্ন গোপালগঞ্জে এ কেমন উদ্ভট কাণ্ড
- বনু নাদিরের পতনের পেছনে সূরা আল-হাশরের ঐতিহাসিক ঘটনা
- হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তুঙ্গে রহস্য
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দাম জানাল বাজুস
- জামায়াত আমিরকে সালাহউদ্দিন আম্মারের প্রশ্ন
- বিমানবন্দরের ১০০ কিলোমিটারে ১৫ বছরের নিষেধাজ্ঞা
- জ্বালানি খাতের তিন প্রতিষ্ঠানে বড় রদবদল
- আওয়ামী লীগকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা
- প্রেমিকার রাগ ভাঙাতে প্রেমিকের অবাক কান্ড
- সোমবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তনের আভাস
- লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে সংঘর্ষ, ছয়জন গ্রেপ্তার
- আত্মজীবনীতে বিশ্বনেতাদের নিয়ে বিস্ফোরক অভিজ্ঞতা জানালেন বাইডেন
- পাকিস্তানের ন্যাশনাল প্রেস ক্লাবে বাংলাদেশের এক শেফের দুই দশকের গল্প
- কৃষি ঋণে সাফল্য, সিএমএসএমইতে ব্যর্থ পাঁচ রাষ্ট্রায়ত্ত ব্যাংক
- বড় দরপতনের পর ঘুরে দাঁড়াল এশিয়ার শেয়ারবাজার
- বিমানে পাইলটদের ঘুম ও খাবারের জন্য আছে যেসব নিয়ম
- যোগ্যতা নিয়ে শিক্ষার্থীর প্রশ্নের জবাবে যা বললেন রাশেদ খাঁন
- জাকির নায়েকের নাম উল্লেখ করে ভারতের নতুন প্রজ্ঞাপন
- ফেসবুকের একটি পোস্টেই বিপাকে বিমান কর্মকর্তা
- পাকিস্তানের চোখে ‘গাদ্দার’, পাকিস্তানেই রাজকীয় অতিথি
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- ব্যাংকের শাখা নেই, সাইনবোর্ডও নেই—তবু ১৩ বছরে ভাড়া ৫৯ কোটি টাকা
- দুইদিনের মধ্যে শেয়ার ক্রয়ে ১৫ শতাংশ পর্যন্ত বোনাস
ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর
- মাওলানা সাদ ও দেওবন্দের বিরোধের নেপথ্যে জানালেন সালমান বিজনুরি
- ইসলাম ধর্ম বেছে নিচ্ছেন দক্ষিণ কোরিয়ার তরুণরা
- বনু নাদিরের পতনের পেছনে সূরা আল-হাশরের ঐতিহাসিক ঘটনা













