×
ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

হাসিনার মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাশেদ খাঁন

২০২৬ নভেম্বর ২৮ ১৬:৩৮:৩৪
হাসিনার মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ফেসবুকে তাঁর গুরুতর অসুস্থতা এমনকি মৃত্যুর দাবিতেও বিভিন্ন ফটোকার্ড ও ভিডিও প্রচার করা হয়। এসব গুঞ্জনের পাল্টা জবাব দিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার সুস্থ থাকার দাবি করে একটি অডিও বার্তা প্রকাশ করা হয়। তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘দ্য ডিসেন্ট’-এর অনুসন্ধানে দেখা গেছে, সুস্থতার প্রমাণ হিসেবে প্রচারিত অডিওটি অন্তত এক বছর আগ থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে।

সম্প্রতি আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে ‘সুস্থ আছেন জননেত্রী! কথা লাউড এন্ড ক্লিয়ার...’ শিরোনামে অডিওটি প্রকাশ করা হয়। এতে শেখ হাসিনার কণ্ঠে বলতে শোনা যায়, তিনি অসুস্থ নন, বেশ সুস্থ আছেন। পাশাপাশি কিছু মহল মিথ্যা অপপ্রচার চালিয়ে নেতাকর্মীদের মনে কষ্ট দেওয়ার চেষ্টা করছে বলেও অডিওতে দাবি করা হয়।

অডিওটি সাম্প্রতিক কি না, তা নিয়ে প্রশ্ন ওঠার পর শুক্রবার রাতে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘দ্য ডিসেন্ট’ বিষয়টি নিয়ে অনুসন্ধান করে। প্রতিষ্ঠানটি জানায়, শেখ হাসিনার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তারা নিশ্চিত হতে পারেনি। তবে তাঁর সুস্থতার প্রমাণ হিসেবে আওয়ামী লীগের অফিশিয়াল পেজে প্রচারিত অডিওটি অন্তত এক বছর আগ থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে।

অর্থাৎ, পুরোনো একটি অডিও সাম্প্রতিক সময়ে প্রকাশ করে শেখ হাসিনার বর্তমান শারীরিক অবস্থার বার্তা হিসেবে প্রচার করা হয়েছে। তবে অডিওটির বয়স সম্পর্কে তথ্য পাওয়া গেলেও এর মাধ্যমে শেখ হাসিনার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি নিশ্চিত করা সম্ভব নয়।

অডিওটি পুরোনো হওয়ার তথ্য সামনে আসার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। শুক্রবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দেন।

দ্য ডিসেন্টের ফ্যাক্টচেকের তথ্য শেয়ার করে তিনি লেখেন, “যেহেতু ১ বছর আগের অডিও ব্যবহার করেছে, সেহেতু বুঝতে আর কারও কিছু বাকি থাকে? এখন একমাত্র উপায় ফেসবুক লাইভে এসে বলা...”

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অসুস্থতা ও মৃত্যুর দাবি ছড়িয়েছে। তবে এবার সুস্থতার প্রমাণ হিসেবে প্রচারিত অডিওটির পুরোনো হওয়ার তথ্য সামনে এলেও শেখ হাসিনার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে