×
ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বাংলাদেশিদের জন্য মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

২০২৬ নভেম্বর ২৮ ১২:১৬:০৭
বাংলাদেশিদের জন্য মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করছেন এমন বাংলাদেশিদের জন্য নতুন পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভ্রমণের যাবতীয় খরচ বহনের আর্থিক সক্ষমতা নিশ্চিত করা এবং ভিসা সাক্ষাৎকারের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে জরুরি পরিস্থিতি কিংবা চিকিৎসার প্রয়োজন হলে নিজের খরচ বহনের সামর্থ্য রাখার বিষয়েও সতর্ক করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অনভিবাসী ভিসা আবেদনকারীদের উদ্দেশে এসব পরামর্শ দেওয়া হয়।

পোস্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের যাবতীয় ব্যয় বহনের মতো আর্থিক সামর্থ্য রয়েছে কি না, তা আগে থেকেই নিশ্চিত করতে হবে। ভ্রমণের মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে কিংবা জরুরি চিকিৎসার প্রয়োজন হলে সেই খরচ বহনের প্রস্তুতিও থাকতে হবে।

এ ছাড়া ভিসা সাক্ষাৎকারের জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে আসতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রবেশের পর জীবনযাপনের জন্য সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার আশঙ্কা নেই—এমন বিষয় প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস।

এর আগে গত ২৪ নভেম্বর দেওয়া আরেকটি সতর্কবার্তায় মার্কিন দূতাবাস জানিয়েছিল, ভিসা আবেদনে মিথ্যা তথ্য দেওয়া কিংবা জাল নথি জমা দেওয়ার কারণে আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে আজীবন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।

নতুন বার্তার মাধ্যমে ভ্রমণ ব্যয় বহনের আর্থিক সক্ষমতা, জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি এবং ভিসা সাক্ষাৎকারে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপনের ওপর গুরুত্ব দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে