×
ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

২০২৬ নভেম্বর ২৮ ১২:০৯:৩৬
শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক: দেশের আবহাওয়ায় আগামী কয়েক দিনে বড় কোনো পরিবর্তনের আভাস নেই। তবে মঙ্গলবার থেকে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে কয়েক দিন সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পাশাপাশি আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে আগামী কয়েক দিন আবহাওয়া শুষ্ক থাকলেও সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা কমতে পারে। ফলে দেশের বিভিন্ন এলাকায় শীতের অনুভূতি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে