হাসিনাসহ দেশে ফিরতে আওয়ামী লীগের ৪ পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দেশে ফেরার সম্ভাবনা সামনে রেখে চারটি পরিকল্পনা তৈরি করে রেখেছেন ভারতে অবস্থানরত দলটির নেতারা। সম্ভাব্য যাত্রাপথ, সীমান্ত পরিস্থিতি এবং নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে ‘প্ল্যান এ, বি, সি ও ডি’ সাজানো হয়েছে। তবে কোন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শেখ হাসিনা নিজেই।
দলীয় নেতাদের দাবি, আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে সামনে রেখে এসব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তবে ১৬ ডিসেম্বর তিনি দেশে ফিরতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। এ ক্ষেত্রে ভারত সরকারের অনুমতি এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতিও গুরুত্বপূর্ণ।
আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা গত ২২ নভেম্বর পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এরপর ২৫ নভেম্বর ত্রিপুরার আগরতলার কাছে আখাউড়া সীমান্ত এলাকাও ঘুরে দেখেন তাঁরা।
আখাউড়া সীমান্ত পরিদর্শনকারী দলের মধ্যে জাহাঙ্গীর কবীর নানক, আলাউদ্দিন নাসিম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ সাত থেকে আটজন নেতা ছিলেন। তাঁদের কয়েকজন এর আগেও পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম জানান, সীমান্ত পরিস্থিতি ও যাতায়াতের সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা নিতে নেতারা এসব এলাকা ঘুরে দেখেছেন। বাংলাদেশের দিকের পরিস্থিতি কেমন এবং কোন পথে যাতায়াত তুলনামূলকভাবে সুবিধাজনক হতে পারে, তা বোঝার চেষ্টা করছেন তাঁরা।
তিনি আরও জানান, সামনে আরও কয়েকটি সীমান্ত এলাকা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। তবে সব সীমান্তে যাওয়া সম্ভব হবে না।
আওয়ামী লীগের আরেক নেতার ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা স্থলপথে দেশে ফিরতে চাইলে কোন সীমান্ত দিয়ে তাঁর যাতায়াতের ব্যবস্থা করা সম্ভব, তা আগেভাগে বিবেচনায় রাখা হচ্ছে। সম্ভাব্য নিরাপত্তা পরিস্থিতিও পরিকল্পনার অংশ হিসেবে গুরুত্ব পাচ্ছে।
শেখ হাসিনার সঙ্গে দলের কারা দেশে ফিরবেন, সেটিও এখনো চূড়ান্ত নয়। দলীয় ওই নেতার দাবি, শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং অন্য নেতাদের দেশে ফেরার বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা হচ্ছে। তাঁর সঙ্গে দলের নেতৃত্বের একটি অংশ ফিরতে পারেন। আবার কেউ কেউ শেখ হাসিনার ফেরার আগেই দেশে আসতে পারেন।
সব মিলিয়ে চারটি বিকল্প পরিকল্পনা তৈরি রাখা হয়েছে। তবে কোন পথে এবং কখন দেশে ফেরা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন বলে জানিয়েছেন দলটির ওই নেতা।
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে ভারত সরকারের অনুমতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। ফলে স্থলপথে কিংবা অন্য কোনো পথে বাংলাদেশে ফেরার ক্ষেত্রে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থান কী হবে, তা এখনো স্পষ্ট নয়।
এ কারণে ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাটি বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সীমান্ত পরিদর্শন ও দলীয় প্রস্তুতির খবর পাওয়া গেলেও দেশে ফেরার নির্দিষ্ট তারিখ, পথ কিংবা নিরাপত্তাব্যবস্থা চূড়ান্ত হয়েছে—এমন কোনো নিশ্চিত তথ্য সামনে আসেনি।
সীমান্ত পরিদর্শনে যাওয়া আওয়ামী লীগ নেতারা ত্রিপুরায় অবস্থানরত দল ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গেও আলোচনা করেছেন। তাঁদের মধ্যে অন্তত দুজন ইতিমধ্যে আগরতলা ছেড়েছেন। অন্যদেরও সেখান থেকে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল।
এদিকে বাংলাদেশে অবস্থানরত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী জানিয়েছেন, তাঁদের অনেকে দেশে ফিরে গ্রেপ্তারসহ সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার মানসিক প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে দল ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী ইতিমধ্যে ভারত থেকে বাংলাদেশে ফিরেছেন বলেও জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন, বাংলাদেশে দলীয় নেতাকর্মীদের চলমান আন্দোলনের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আন্দোলনের গতি-প্রকৃতি বিবেচনায় আগামী সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা চূড়ান্ত হতে পারে।
তবে চারটি পরিকল্পনার কোনটি বেছে নেওয়া হবে, কারা শেখ হাসিনার সঙ্গে ফিরবেন এবং অন্য নেতাদের প্রত্যাবর্তনের সময়সূচি কী হবে—এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে সীমান্ত পরিদর্শন ও প্রস্তুতির মধ্য দিয়ে আওয়ামী লীগের দেশে ফেরার সম্ভাব্য পথ খোঁজার তৎপরতা চললেও পুরো বিষয়টি নির্ভর করছে দলীয় সিদ্ধান্ত, ভারত সরকারের অনুমতি এবং বাংলাদেশের পরিস্থিতির ওপর।
আয়মান/
পাঠকের মতামত:
- হাসিনাসহ দেশে ফিরতে আওয়ামী লীগের ৪ পরিকল্পনা
- সময়মতো পণ্য দিতে না পারায় বিপাকে পোশাকশিল্প
- মানচিত্রে অক্ষত, বাস্তবে বিচ্ছিন্ন গোপালগঞ্জে এ কেমন উদ্ভট কাণ্ড
- বনু নাদিরের পতনের পেছনে সূরা আল-হাশরের ঐতিহাসিক ঘটনা
- হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তুঙ্গে রহস্য
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দাম জানাল বাজুস
- জামায়াত আমিরকে সালাহউদ্দিন আম্মারের প্রশ্ন
- বিমানবন্দরের ১০০ কিলোমিটারে ১৫ বছরের নিষেধাজ্ঞা
- জ্বালানি খাতের তিন প্রতিষ্ঠানে বড় রদবদল
- আওয়ামী লীগকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা
- প্রেমিকার রাগ ভাঙাতে প্রেমিকের অবাক কান্ড
- সোমবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তনের আভাস
- লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে সংঘর্ষ, ছয়জন গ্রেপ্তার
- আত্মজীবনীতে বিশ্বনেতাদের নিয়ে বিস্ফোরক অভিজ্ঞতা জানালেন বাইডেন
- পাকিস্তানের ন্যাশনাল প্রেস ক্লাবে বাংলাদেশের এক শেফের দুই দশকের গল্প
- কৃষি ঋণে সাফল্য, সিএমএসএমইতে ব্যর্থ পাঁচ রাষ্ট্রায়ত্ত ব্যাংক
- বড় দরপতনের পর ঘুরে দাঁড়াল এশিয়ার শেয়ারবাজার
- বিমানে পাইলটদের ঘুম ও খাবারের জন্য আছে যেসব নিয়ম
- যোগ্যতা নিয়ে শিক্ষার্থীর প্রশ্নের জবাবে যা বললেন রাশেদ খাঁন
- জাকির নায়েকের নাম উল্লেখ করে ভারতের নতুন প্রজ্ঞাপন
- ফেসবুকের একটি পোস্টেই বিপাকে বিমান কর্মকর্তা
- পাকিস্তানের চোখে ‘গাদ্দার’, পাকিস্তানেই রাজকীয় অতিথি
- হাসিনার প্রত্যাবর্তন ঘিরে নতুন উত্তেজনা, বাংলাদেশকে নিয়ে ভারতের হিসাব
- ‘আমাকে বাঁচান, আমাকে বাঁচান’ নিয়ে এবার কাদেরের স্ট্যাটাস
- অজান্তেই সারারাত যেসব কাজ করে আপনার স্মার্টফোন
- সোনালী-জনতাসহ ৬ ব্যাংক নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য
- হাসিনাকে আনার বিশেষ বিমানের অনুমতি দেবে কে—ঢাকা না দিল্লি?
- শিক্ষকদের নতুন পে-স্কেল নিয়ে বড় অনিশ্চয়তা
- স্বর্ণের দামে ধস, ২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে পূর্বাভাস
- ভাইরাল অপরাজিতা চা নিয়ে সতর্ক করলেন চিকিৎসক
- বাংলাদেশ নিয়ে সুর বদলাল বিজেপি
- বায়েজিদ বোস্তামীর ইরান থেকে চট্টগ্রাম ১২০০ বছরের রহস্য
- ভারতের বিপরীতে বাংলাদেশের ঢাল হয়ে দাঁড়ানোর ঘোষণা চীনের
- প্রধানমন্ত্রীর সফরের আগে আমির হামজার বিস্ফোরক বক্তব্য
- গরুর মাংসের দাম স্থির, মাছ কিনতেই হিমশিম খাচ্ছেন ক্রেতারা
- প্রবাসীদের জন্য বড় সুযোগ, বিনিয়োগ আনলে মিলবে আর্থিক পুরস্কার
- ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম জানাল বাজুস
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী যাত্রা শুরু, ভাষা শিক্ষায় সরকার
- কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: মনোনয়ন দৌড়ে চাপে জাহাঙ্গীর মোল্লা
- রমজানের আগে সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- সিএসইর পরিচালক হলেন এমদাদুল ইসলাম ও সালমান ইস্পাহানি
- গোপালগঞ্জকে হাতে নয় এ যেন ভাতে মারার কৌশল
- জামিন পেয়ে যা বললেন মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া সেই বাবা
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- ১৩ বছর বয়সের লিওনেল মেসির স্কুলের মার্কশিট ভাইরাল
- সম্পদ বিক্রি ও কারখানা বন্ধ: লিবরা ইনফিউশনসের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- নগদ ডলার বিক্রির সর্বোচ্চ দর বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
- আ.লীগের অনুষ্ঠানে গিয়ে যা বললেন হ্যারি কে টমাস
- সবাইকে ঘোল খাইয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা
- দেখে ফেলায় শিক্ষক পরিবারে একে একে চারজনকে হত্যা
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
জাতীয় এর সর্বশেষ খবর
- হাসিনাসহ দেশে ফিরতে আওয়ামী লীগের ৪ পরিকল্পনা
- মানচিত্রে অক্ষত, বাস্তবে বিচ্ছিন্ন গোপালগঞ্জে এ কেমন উদ্ভট কাণ্ড
- হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তুঙ্গে রহস্য
- জামায়াত আমিরকে সালাহউদ্দিন আম্মারের প্রশ্ন
- বিমানবন্দরের ১০০ কিলোমিটারে ১৫ বছরের নিষেধাজ্ঞা













