×
ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তুঙ্গে রহস্য

২০২৬ নভেম্বর ২৮ ১০:৪৯:২০
হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তুঙ্গে রহস্য

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার গুঞ্জন প্রকাশের মধ্যেই এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার মৃত্যুর গুজব। ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে—এমন নানা দাবি ও বিবরণ ফেসবুকে ঘুরপাক খেলেও এখন পর্যন্ত এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ বা সত্যতা পাওয়া যায়নি।

ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে দাবি করা হয়েছে যে দিল্লির রাজীব গান্ধী ক্যানসার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা মারা গেছেন। আরেকটি পোস্টে দাবি করা হয়েছে, তার মৃত্যুর পর চাঁদপুরে গায়েবানা জানাজা আয়োজন করা হয়েছে এবং এ ঘটনায় এক ইমামকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া ফাহিম মিয়াজি নামের এক ফেসবুক ব্যবহারকারী দীর্ঘ পোস্টে ২৩ সেপ্টেম্বর ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে ভর্তি ও মৃত্যুর দাবি করে কথোপকথনের স্ক্রিনশট তুলে ধরেন। ক্যামেরার সামনেও কয়েকজন ব্যক্তি শেখ হাসিনাকে ক্যানসারের শেষ পর্যায়ের রোগী ও ভারত থেকে পাওয়া ফোনের বরাত দিয়ে মৃত্যুর দাবি করেন। তবে এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ বা সত্যতা মেলেনি।

২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার পর থেকে দীর্ঘ সময় ধরে শেখ হাসিনাকে প্রকাশ্যে দেখা যায়নি। দীর্ঘদিন আড়ালে থাকার পর অডিও কল ও ভার্চুয়াল মাধ্যমে তার যেসব বক্তব্য ভেসে এসেছে, অনেকের দাবি সেগুলো আসল নয়, বরং এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি। দিল্লির আড়াল থেকে আসা অডিও বার্তায় উৎসাহ পেয়ে দেশে তার নেতাকর্মীরা নাশকতা ও অরাজকতায় জড়িয়ে জেল খাটছেন বা ঘরছাড়া হচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

বাস্তবে দীর্ঘ সময় ধরে কোনো প্রকাশ্য উপস্থিতি না থাকায় শেখ হাসিনা আদৌ বেঁচে আছেন কি না—সে প্রশ্ন তুলছেন অনেকেই। এক আলোচনায় সিনহা এম এ সাঈদ মন্তব্য করেন, শেখ হাসিনা এখনো প্রমাণ করতে পারেননি যে তিনি জীবিত আছেন। এ প্রসঙ্গে এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আগের এক বক্তব্য—"দেখা না দিলে বন্ধু কথা কইও না"—নতুন করে আলোচনায় এসেছে, যেখানে প্রকাশ্যে দেখা না দেওয়ায় সংশয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে।

রাজনীতিবিদদের কেউ কেউ এসব ঘটনাকে গুজব, মিস-কমিউনিকেশন ও অস্থিতিশীলতার খেলা হিসেবে দেখছেন। তবে ১৬ ডিসেম্বর ফেরার গুঞ্জন প্রসঙ্গে বাংলাদেশ সরকারের অবস্থান স্পষ্ট—আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণের মাধ্যমে ফিরলে তার জন্য হাতকড়া ও দণ্ড কার্যকরের বাস্তবতা অপেক্ষা করছে। অন্যদিকে, বিশেষজ্ঞদের মতে ভারত সরকার এখনো নিজেদের অবস্থান পুরোপুরি খোলাসা না করে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখার কথা বলে কৌশল বজায় রাখছে।

অদৃশ্য উপস্থিতি ও তথ্যের শূন্যতার সুযোগে মৃত্যুর গুজব ডালপালা মেললেও দেশের ছাত্র-জনতার বার্তা সুস্পষ্ট—মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের যে রায় হয়েছে, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে সেই রায়সহ সর্বোচ্চ সাজা কার্যকর করা হবে।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে