×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সোমবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তনের আভাস

২০২৬ নভেম্বর ২৭ ১৯:০০:৫৫
সোমবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তনের আভাস

নিজস্ব প্রতিবেদক: দেশে শীতের আমেজ আরও বাড়তে পারে। আগামী রোববার পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস থাকলেও সোমবার থেকে তাপমাত্রা কমতে শুরু করতে পারে। এরপর কয়েক দিন ধরে দিন ও রাতের তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৭ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে রোববার পর্যন্ত দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

সোমবারও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। তবে ওই দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী সময়ে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস রয়েছে।

এদিকে শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপে, ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা কমতে শুরু করলে দেশের বিভিন্ন এলাকায় শীতের অনুভূতি বাড়তে পারে। বিশেষ করে রাত ও ভোরের দিকে ঠান্ডা বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে