×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

জাকির নায়েকের নাম উল্লেখ করে ভারতের নতুন প্রজ্ঞাপন

২০২৬ নভেম্বর ২৭ ১৫:৩৪:৪৭
জাকির নায়েকের নাম উল্লেখ করে ভারতের নতুন প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: আলোচিত ইসলামিক বক্তা ডা. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) বিরুদ্ধে কঠোর সন্ত্রাসবিরোধী আইন বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএ-এর আওতায় ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এর ফলে সংগঠনটির বিরুদ্ধে এখন থেকে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোও এ আইনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।

শুক্রবার (২৭ নভেম্বর) ভারতের কেন্দ্রীয় সরকারের এ সিদ্ধান্তের কথা জানা গেছে। এর আগে গত ১৩ নভেম্বর আইআরএফের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ভারত সরকার আইআরএফকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করেছে। বিজেপি নেতৃত্বাধীন সরকারের দাবি, সংগঠনটির কর্মকাণ্ড দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকির নায়েকের নামও উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় বিভেদ ও বিদ্বেষ ছড়াতে অনুসারীদের উৎসাহিত করার জন্য জাকির নায়েক ‘বিশেষভাবে দায়ী’।

আগের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার মাত্র এক দিন আগে তা আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হয়। সর্বশেষ সিদ্ধান্তের ফলে আইআরএফের বিরুদ্ধে ইউএপিএ আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর জন্য আইনি সুযোগ তৈরি হলো।

তবে ভারতের সরকারের এসব অভিযোগ ও সিদ্ধান্তের বিষয়ে জাকির নায়েক বা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে