×
ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

‘জোরে কামড় দিই, যে আঙুলে বেশি লাগে সেটাই উত্তর’

২০২৬ নভেম্বর ২৩ ১৬:১২:৪৯
‘জোরে কামড় দিই, যে আঙুলে বেশি লাগে সেটাই উত্তর’

নিজস্ব প্রতিবেদক: পরীক্ষার হলে প্রশ্নের উত্তর জানা না থাকলে অনেক শিক্ষার্থী আন্দাজে অপশন বেছে নেন। কেউ আবার অন্যের খাতা দেখে উত্তর মেলানোর চেষ্টা করেন। তবে এক শিক্ষার্থী উত্তর বাছাই করতে এমন অদ্ভুত কৌশল অবলম্বন করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসের জন্ম দিয়েছে।

ইংরেজি পরীক্ষায় প্রশ্ন কঠিন হলে সঠিক উত্তর বেছে নিতে নিজের চারটি আঙুলে কামড় দেন ওই শিক্ষার্থী। কামড় দেওয়ার পর যে আঙুলে বেশি চাপ বা ব্যথা অনুভূত হয়, সেটির সঙ্গে মিলিয়ে একটি অপশন নির্বাচন করেন তিনি। শিক্ষার্থীর এমন অভিনব কৌশলের কথা সামনে আসতেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এক সাক্ষাৎকারে ওই শিক্ষার্থী জানান, ইংরেজি পরীক্ষায় প্রশ্ন তুলনামূলক কঠিন ছিল। চারটি অপশন—ক, খ, গ ও ঘ—থেকে সঠিক উত্তর জানা না থাকলে তিনি নিজের মতো করে একটি পদ্ধতি অনুসরণ করতেন।

প্রথমে চারটি অপশনের জন্য হাতের চারটি আঙুল নির্ধারণ করতেন তিনি। এরপর চারটি আঙুলে একসঙ্গে কামড় দিতেন। কামড় দেওয়ার পর যে আঙুলে বেশি চাপ বা ব্যথা অনুভূত হতো, সেটিকে সংশ্লিষ্ট অপশন ধরে ওএমআর (OMR) শিটে উত্তর দাগিয়ে আসতেন।

তার এই ব্যতিক্রমী কৌশলের কথা শুনে সাক্ষাৎকারের সময় উপস্থিত মানুষ ও সংবাদকর্মীদের মধ্যে হাসির সৃষ্টি হয়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে নানা ধরনের মজার প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন, পরীক্ষায় পাস করার জন্য শিক্ষার্থীরা কত রকম কৌশলই না বের করেন, তবে এমন পদ্ধতির কথা আগে শোনা যায়নি।

আবার কেউ মজা করে প্রশ্ন তুলেছেন, চারটি আঙুলে যদি সমান ব্যথা অনুভূত হয়, তাহলে ওই শিক্ষার্থী কোন অপশন বেছে নেবেন? কিংবা কোনো আঙুলে ব্যথা বেশি না লাগলে তার উত্তর কী হবে?

ওই শিক্ষার্থীর নাম, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা পরীক্ষার তারিখ উল্লেখ করা হয়নি। ফলে তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।প্রস্তুতি না থাকলে পরীক্ষার হলে শিক্ষার্থীরা কত বিচিত্র কৌশল অবলম্বন করেন, ভাইরাল হওয়া এই ভিডিও যেন তারই একটি মজার উদাহরণ।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে