×
ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

দুইদিনের মধ্যে শেয়ার ক্রয়ে ১৫ শতাংশ পর্যন্ত বোনাস

২০২৬ নভেম্বর ২৩ ১৬:০৩:৩৩
দুইদিনের মধ্যে শেয়ার ক্রয়ে ১৫ শতাংশ পর্যন্ত বোনাস

নিজস্ব প্রতিবেদক : আগামী দুই কর্মদিবস অর্থাৎ ২৪ ও ২৫ নভেম্বর তিন কোম্পানির শেয়ার ক্রয় করলে বা ধরে রাখলে ২.৫০ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বোনাস পাওয়া যাবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৩টি হলো- ওয়াটা কেমিক্যাল, ট্রাস্ট ইসলামী ব্যাংক এবং জেএমআই হসপিটাল।

আগামী দুইদিন পর অর্থাৎ ২৬ নভেম্বর রেকর্ড ডেটের কারণে এই তিন কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। এর আগে আগামীকাল ও ২৫ নভেম্বর এসব কোম্পানির শেয়ার স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হবে।

কোম্পানি ৩টির মধ্যে ওয়াটা কেমিক্যাল ৩০ জুন, ২০২৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। একই সময়ের জন্য জেএমআই হসপিটাল ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আর ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে