×
ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

র‍্যাক সিরামিকের উৎপাদনে সুখবর, আবার সচল হলো বন্ধ লাইন

২০২৬ নভেম্বর ২৩ ১০:১৩:১২
র‍্যাক সিরামিকের উৎপাদনে সুখবর, আবার সচল হলো বন্ধ লাইন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি র‍্যাক সিরামিক (বাংলাদেশ) লিমিটেড তাদের টাইলস প্ল্যান্টের প্রোডাকশন লাইন-২ এর কার্যক্রম পুনরায় শুরু করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটির টাইলস প্ল্যান্টে মোট চারটি প্রোডাকশন লাইন রয়েছে। এর মধ্যে প্রোডাকশন লাইন-২ এর যন্ত্রপাতি গত ২৫ আগস্ট, ২০২৬ থেকে রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ ছিল। ২৫ আগস্টের চিঠিতে কোম্পানি তা জানিয়েছিল। ১৯ নভেম্বর, ২০২৬ থেকে লাইনটির কার্যক্রম আবার চালু হয়েছে।

এর আগে গত ১৫ অক্টোবর, ২০২৬ কোম্পানিটি জানিয়েছিল, গ্যাসের কম চাপের কারণে ১৪ অক্টোবর, ২০২৬ থেকে প্রোডাকশন লাইন-৩ এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে বর্তমানে কোম্পানিটি টাইলস প্ল্যান্টের তিনটি প্রোডাকশন লাইন (লাইন-১, লাইন-২ ও লাইন-৪) চালু রেখেছে।

পর্যাপ্ত গ্যাসের চাপ ফিরে এলে প্রোডাকশন লাইন-৩ এর কার্যক্রম পুনরায় শুরুর বিষয়টি কোম্পানি জানাবে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে