টাকার প্রবাহে চাঙা শেয়ারবাজার, লেনদেন ছাড়িয়েছে ৪ হাজার কোটি
নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৫-১৯ নভেম্বর) লেনদেনের গতি আরও বেড়েছে। পাঁচ কার্যদিবসে বাজারে মোট লেনদেন ছাড়িয়েছে ৪ হাজার কোটি টাকা। আগের সপ্তাহের তুলনায় মোট লেনদেন বেড়েছে ২১ শতাংশের বেশি। একই সঙ্গে শেয়ার লেনদেনের পরিমাণও বেড়েছে। ফলে বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ও অর্থের প্রবাহ বাড়ার চিত্র উঠে এসেছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা অনুযায়ী, বিদায়ী সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৪৩ কোটি ৫৮ লাখ টাকা। আগের সপ্তাহে এ পরিমাণ ছিল ৩ হাজার ৩২৮ কোটি ৬৮ লাখ টাকা। সে হিসাবে এক সপ্তাহে মোট লেনদেন বেড়েছে ৭১৪ কোটি ৯০ লাখ টাকা। শতকরা হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ৪৮ শতাংশ।
গড় দৈনিক লেনদেনেও একই প্রবণতা দেখা গেছে। গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৮০৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে এ পরিমাণ ছিল ৬৬৫ কোটি ৭৩ লাখ টাকা। অন্যদিকে সপ্তাহজুড়ে মোট শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১২২ কোটি ২৩ লাখ ৫০ হাজার শেয়ারে, যা আগের সপ্তাহের তুলনায় ১৩ দশমিক ৮৪ শতাংশ বেশি।
লেনদেনের পাশাপাশি বাজার মূলধনেও ইতিবাচক পরিবর্তন এসেছে। গত সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৩৭২ কোটি ৩৩ লাখ টাকা। আগের সপ্তাহে তা ছিল ৬ লাখ ৬৯ হাজার ৯১৯ কোটি ৬১ লাখ টাকা। এক সপ্তাহে বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ৫২ শতাংশ। একই সময়ে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১ দশমিক ১২ শতাংশ।
খাতভিত্তিক লেনদেনেও বেশ কয়েকটি খাতে বড় প্রবৃদ্ধি দেখা গেছে। ব্যাংক খাতে গড় দৈনিক লেনদেন বেড়েছে ৯৯ দশমিক ৮৮ শতাংশ। খাদ্য ও আনুষঙ্গিক খাতে বেড়েছে ৮০ দশমিক ১২ শতাংশ এবং সেবা ও আবাসন খাতে ৬৭ দশমিক ৮৮ শতাংশ। জ্বালানি ও বিদ্যুৎ খাতে লেনদেন বেড়েছে ৩৯ দশমিক ২৬ শতাংশ। তবে আর্থিক প্রতিষ্ঠান, জীবনবিমা ও সাধারণ বিমা খাতে লেনদেন কমেছে।
বাজারে লেনদেনের পরিমাণ বৃদ্ধি, সূচকের উত্থান এবং বাজার মূলধনের প্রবৃদ্ধি সামগ্রিকভাবে ইতিবাচক প্রবণতার ইঙ্গিত দিচ্ছে। তবে বাজারে দরপতনের কোম্পানির সংখ্যা দরবৃদ্ধির কোম্পানির চেয়ে বেশি ছিল। তাই শুধু লেনদেনের অঙ্ক বাড়াকেই বাজারের সর্বাঙ্গীণ শক্তিশালী অবস্থান হিসেবে দেখার সুযোগ নেই।
মামুন/
পাঠকের মতামত:
- টাকার প্রবাহে চাঙা শেয়ারবাজার, লেনদেন ছাড়িয়েছে ৪ হাজার কোটি
- সশস্ত্র বাহিনীতে নতুন পে-স্কেল, যুক্ত হলো ৪ নতুন ভাতা
- রাত সাড়ে ৩টার দিকে আগুন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসাকে ঘিরে চাঞ্চল্য
- মৃত্যুদণ্ড কার্যকরে বিশ্বে শীর্ষে কারা, জানলে চমকে উঠবেন
- শেয়ারবাজারের তিন খাতে দাপট, সাপ্তাহিক রিটার্নে যারা এগিয়ে
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- বহিষ্কৃত নেতাদের বড় সুখবর দিল বিএনপি
- আনসারদের খাবার নিয়ে ভাইরাল ভিডিও, সামনে এলো নতুন দাবি
- সোনার দামে বড় পতন, ২০ নভেম্বর থেকে কার্যকর নতুন মূল্যতালিকা
- ৬২ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী, জন্মদিনে বিএনপির বিশেষ সিদ্ধান্ত
- গোপালগঞ্জে দেশ হাসানো কান্ড প্রকাশ্যে
- একই গ্রুপের অভিযোগে একের পর এক আটক, এবার অভিনেতা তমাল মাহবুব
- মেলেনি উত্তর, শেখ হাসিনাকে ফোন করেছিলেন নাহিদ!
- ‘একটা গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেব’
- ঐতিহাসিক উদ্যোগ, নতুন বাজার চালু নিয়ে যা বললেন বিএসইসি চেয়ারম্যান
- শুধু বরকে মিষ্টি খেতে বললেন বোরকা পরা তরুণী, এরপর যা ঘটল
- চীন চিৎকার করে না, চীন চুপচাপ কিনে নেয়!
- রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘে ভোটাভুটি, সমর্থন দিল ১২৮ দেশ
- জামায়াতের ডিসেম্বর পরিকল্পনা প্রকাশ, এক নজরে ৪০ দিনের কর্মসূচি
- শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহেল তাজের
- আওয়ামী লীগ নিয়ে গোয়েন্দাদের হাতে ভয়ংকর তথ্য
- চীনকেও দিল, ভারতকেও দিল! তারেক রহমানের প্ল্যান কী?
- এক কাপ চায়ে পাল্টে গেল, বিএনপি-জামায়াতের রাজনীতি
- বস্ত্র খাতের কোম্পানির উৎপাদন ও বিনিয়োগে অসংগতি, তদন্তে বিএসইসি
- রাইট শেয়ার তহবিলে লুকোচুরি: ধরা পড়ল গোল্ডেন হারভেস্টের বড় অনিয়ম
- টাকা ছাড়ছে বাংলাদেশ ব্যাংক, জেনে নিন কোন নোট থাকছে
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- বিজ্ঞানের নতুন আবিষ্কার ও ১৪০০ বছর আগের কোরআনের বাণী
- স্বামীর এক ইশারায় থেমে গেল বিচ্ছেদ, অতঃপর যা ঘটল!
- বাংলাদেশের পোশাক খাতে নতুন উদ্যোগ
- যে কারণে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করতে চান টিউলিপ সিদ্দিক
- ১৯ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৯ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- সপ্তাহের শেষ দিনে মিশ্র বাজার, বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ১৯ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রিমিয়ার সিমেন্টের নিরীক্ষা প্রতিবেদনে সম্পত্তি ও একীভূতকরণ নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ
- যে কারণে মুনাফা থেকে লোকসানে মুন্নু সিরামিকস
- নগদ প্রবাহে চাপের কারণ ব্যাখ্যা করেছে মুন্নু এগ্রো
- মুনাফায় ইতিবাচক পরিবর্তনের কারণ জানিয়েছে তিতাস গ্যাস
- রাষ্ট্রপতিকে চিকিৎসা দিচ্ছেন চুপ্পূর ব্যক্তিগত চিকিৎসক
- যে কারণে রানার অটোর আয় ও সম্পদমূল্য বাড়লেও কমেছে নগদ প্রবাহ
- পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত
- লিগ্যাসি ফুটওয়্যারের প্রথম প্রান্তিক প্রকাশ
- লঙ্কাবংলা ফাইন্যান্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি
- বে লিজিংয়ের বোর্ডে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ
- চার কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে নতুন আশার আলো, জিডিপির ৫ শতাংশ হবে মিউচুয়াল ফান্ড
- বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড ঘোষণা
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- টাকার প্রবাহে চাঙা শেয়ারবাজার, লেনদেন ছাড়িয়েছে ৪ হাজার কোটি
- শেয়ারবাজারের তিন খাতে দাপট, সাপ্তাহিক রিটার্নে যারা এগিয়ে
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি













