×
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

‘একটা গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেব’

২০২৬ নভেম্বর ১৯ ২১:১০:০৭
‘একটা গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেব’

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরে কোনো গাড়ি পোড়ানো বা ভাঙচুরের ঘটনা ঘটলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব একেএম কিবরিয়া স্বপন। এমন ঘটনার দায়দায়িত্ব তখন বিএনপি নেতাকর্মীরা নেবেন না বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে কৃষকদল নেতা রাজু মোল্যার হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ কর্মসূচির আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

জেলা কৃষকদল ও মহানগর কৃষকদলের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে রাজু মোল্যা হত্যার বিচার দাবি করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একেএম কিবরিয়া স্বপন অভিযোগ করেন, গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের লক্ষ্যে প্রশাসনের ভেতরে ও বাইরে নানা ষড়যন্ত্র চলছে। এর ধারাবাহিকতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে থানা পোড়ানো, বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ভাঙ্গায় কৃষকদল নেতা এবং নড়াইলে কৃষকদলসহ দুজনকে হত্যা করা হয়েছে। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের উদ্দেশে হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা।

কিবরিয়া স্বপন বলেন, ফরিদপুরে কোনো ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটলে আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে। একটি গাড়ি পোড়ানো হলে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

এ সময় মহানগর কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেনসহ অন্য নেতারা।

গত ১৭ নভেম্বর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মাধবপুর এলাকায় হামলার ঘটনায় কৃষকদল নেতা রাজু মোল্যা নিহত হন। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

ওই সময় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর এবং চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে। রাজু মোল্যা হত্যার প্রতিবাদে আয়োজিত কর্মসূচি থেকে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন কৃষকদলের নেতাকর্মীরা।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে