চীন চিৎকার করে না, চীন চুপচাপ কিনে নেয়!
নিজস্ব প্রতিবেদক: ১৯৭৮ সালে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ছিল চীন, যখন মানুষের গড় আয় ছিল মাত্র ১৫৬ ডলার এবং গ্রামাঞ্চলে বিদ্যুৎ ছিল না। অথচ ৪৮ বছরের ব্যবধানে ২০২৬ সালে এসে সেই চীনই এখন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, যেখানে মানুষের গড় আয় ছাড়িয়েছে ১৪ হাজার ডলার। তবে ‘দ্য প্রেস’-এর এক বিশেষ বিশ্লেষণে উঠে এসেছে, অবিশ্বাস্য এই উত্থানের পেছনে চীনের যেমন তিনটি শক্তিশালী কৌশলগত অস্ত্র রয়েছে, তেমনি ভেতরে ভেতরে তৈরি হয়েছে চারটি গভীর ফাটলও।
১৯৭৮ সালের ডিসেম্বরে চীনের তৎকালীন নেতা দেং শিয়াও পিং ঘোষণা করেছিলেন, "বিড়াল সাদা হোক আর কালো হোক, ইঁদুর ধরতে পারলেই ভালো বিড়াল।" অর্থাৎ মতবাদ পুঁজিবাদ না সমাজতন্ত্র—তার চেয়ে বড় কথা হলো মানুষের পেটে ভাত জোগানো। কৃষকদের নিজ জমিতে চাষ ও ফসল বিক্রির সুযোগ এবং বিদেশি পুঁজি ও কারখানার জন্য চীনের দরজা খুলে দেওয়ার পর পশ্চিমারা ভেবেছিল, চীন কেবল সস্তায় জামা-জুতা বানাবে। কিন্তু চীন প্রতিটি চুক্তিতে ‘প্রযুক্তি শেখানো’ ও যৌথ মালিকানার শর্ত জুড়ে দেয়।
ফলে ১৯৭৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ৪০ বছর চীনের অর্থনীতি গড়ে সাড়ে ৯ শতাংশ হারে বেড়েছে এবং ৮০ কোটি মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করেছে। ২০২৬ সালের প্রথম ৯ মাসেই চীনের মোট উৎপাদন দাঁড়িয়েছে ১০৭ লাখ কোটি ইউয়ানে (প্রায় ১৬ লাখ কোটি ডলার) এবং প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ। যুক্তরাষ্ট্র চিপ নিষেধাজ্ঞা দিলেও চীন এখন নিজেই চিপ তৈরি করছে।
চীন চিৎকার করে বা বোমা মেরে যুদ্ধ করে না; বরং তিনটি কৌশলগত অস্ত্রের মাধ্যমে বিশ্ব নিয়ন্ত্রণের পথে এগোচ্ছে:
১. বিরল মাটির খনিজ ও পরিশোধন: ইলেকট্রিক গাড়ি, ব্যাটারি, মোবাইল ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যন্ত্র তৈরিতে অপরিহার্য লিথিয়াম, কোবাল্ট ও গ্রাফাইটের মতো বিরল খনিজের পরিশোধনের ৯০ শতাংশের বেশি চীনের নিয়ন্ত্রণে। ফলে বিশ্বের যেকোনো বড় দেশকেই এসব প্রযুক্তি উৎপাদনে চীনের ওপর নির্ভর করতে হয়।
২. এক পথ এক বেল্ট (বেল্ট অ্যান্ড রোড): বিশ্বের ১৫০টির বেশি দেশে ঋণ দিয়ে রাস্তা, রেল ও বন্দর নির্মাণ করছে চীন। কিন্তু শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের মতো ঋণ পরিশোধে ব্যর্থ হলে ৯৯ বছরের লিজের ফাঁদে পড়ার নজির রয়েছে; পাকিস্তান ও আফ্রিকার বহু দেশও একই ঝুঁকিতে রয়েছে।
৩. তথ্য ও আধুনিক প্রযুক্তি: ২০২৬ সালের প্রথম তিন মাসে চীনের ইলেকট্রিক গাড়ি রপ্তানি ৭৭ শতাংশ, ব্যাটারি ৫০ শতাংশ এবং বায়ু টারবাইন ৪৫ শতাংশ বেড়েছে। বিওয়াইডি (BYD) টেসলাকে পেছনে ফেলে বিশ্বের বৃহত্তম ইভি নির্মাতা হয়েছে; হুয়াওয়ে, টিকটক ও চীনা এআই কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি টক্কর দিচ্ছে।
বিশ্বের বাজারে চীনের জয়জয়কারের আড়ালে দেশটির ভেতরে চারটি বড় সংকট বা ফাটল স্পষ্ট হয়ে উঠেছে:
১. আবাসন খাতের ধস: দেশটির বৃহত্তম আবাসন কোম্পানি ‘এভারগ্রান্ডে’ ৩০০ বিলিয়ন ডলার ঋণের বোঝা নিয়ে ২০২৪ সালে দেউলিয়া ঘোষিত হয়েছে। গত পাঁচ বছর ধরে চীনে বাড়ির দাম পড়ছে, বাড়ি বিক্রি কমেছে ৬৫ শতাংশ এবং নতুন নির্মাণ কমেছে ৭০ শতাংশের বেশি। ভবিষ্যতের আশায় বাড়ি কেনা সাধারণ মানুষের সঞ্চয় এখন অর্ধেক দামে আটকে গেছে।
২. ঋণের পাহাড়: চীনের সরকার, কোম্পানি ও সাধারণ মানুষের মোট ঋণ দেশটির মোট উৎপাদনের ৩১২ শতাংশে পৌঁছেছে। কেবল স্থানীয় সরকারগুলোর ঋণই ৮ লাখ কোটি ডলারের বেশি।
৩. জনসংখ্যা হ্রাস ও তরুণদের বেকারত্ব: ২০২৫ সালে টানা চতুর্থ বছরের মতো চীনের জনসংখ্যা ৩৩ লাখ ৯০ হাজার কমে ১৪০ কোটি ৫০ লাখে দাঁড়িয়েছে। ২০২৬ সালের আগস্টে ১৬ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে বেকারত্ব ছিল ১৮.৯ শতাংশ (প্রতি ৫ জনে ১ জন বেকার)। ২০২৫ সালে ১ কোটি ২২ লাখ এবং ২০২৬ সালে ১ কোটি ২৭ লাখ শিক্ষার্থী পাস করলেও কারখানায় রোবট ও অফিসে এআইয়ের দাপটে চাকরি না পেয়ে চীনা তরুণেরা এখন ‘শুয়ে পড়া’ (আর দৌড়াবো না, বিয়ে করবো না, বাড়ি কিনবো না) প্রবণতায় ঝুঁকছে।
৪. আস্থা ও ভোগব্যয়ের সংকট: ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে চীনের সাধারণ মানুষ এখন খরচ কমিয়ে টাকা জমিয়ে রাখছে, ফলে বাজারে ক্রেতার ভিড় কমেছে। ২০২৬ সালে চীন তাদের পঞ্চদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রযুক্তিতে আরও জোর দেওয়ার কথা বললেও—রোবট ও প্রযুক্তি দিয়ে বেকার তরুণদের কর্মসংস্থান ও পেটের ক্ষুধা মিটবে কি না, সেই প্রশ্ন বড় হয়ে উঠেছে।
প্রতিটি বড় সাম্রাজ্য যখন মনে করেছে তারা আর হারবে না, তখনই তাদের পতন শুরু হয়েছে। চীন সেই পথেই হাঁটছে নাকি ইতিহাসকে ভুল প্রমাণ করবে তা সময়ই বলে দেবে; তবে আগামী ১০ বছরে বিশ্বের ভাগ্য যুক্তরাষ্ট্র বা ইউরোপে নয়, বরং চীনেই নির্ধারিত হবে।
সাফওয়ান/
পাঠকের মতামত:
- চীন চিৎকার করে না, চীন চুপচাপ কিনে নেয়!
- রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘে ভোটাভুটি, সমর্থন দিল ১২৮ দেশ
- জামায়াতের ডিসেম্বর পরিকল্পনা প্রকাশ, এক নজরে ৪০ দিনের কর্মসূচি
- শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহেল তাজের
- আওয়ামী লীগ নিয়ে গোয়েন্দাদের হাতে ভয়ংকর তথ্য
- চীনকেও দিল, ভারতকেও দিল! তারেক রহমানের প্ল্যান কী?
- এক কাপ চায়ে পাল্টে গেল, বিএনপি-জামায়াতের রাজনীতি
- বস্ত্র খাতের কোম্পানির উৎপাদন ও বিনিয়োগে অসংগতি, তদন্তে বিএসইসি
- রাইট শেয়ার তহবিলে লুকোচুরি: ধরা পড়ল গোল্ডেন হারভেস্টের বড় অনিয়ম
- টাকা ছাড়ছে বাংলাদেশ ব্যাংক, জেনে নিন কোন নোট থাকছে
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- বিজ্ঞানের নতুন আবিষ্কার ও ১৪০০ বছর আগের কোরআনের বাণী
- স্বামীর এক ইশারায় থেমে গেল বিচ্ছেদ, অতঃপর যা ঘটল!
- বাংলাদেশের পোশাক খাতে নতুন উদ্যোগ
- যে কারণে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করতে চান টিউলিপ সিদ্দিক
- ১৯ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৯ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- সপ্তাহের শেষ দিনে মিশ্র বাজার, বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ১৯ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রিমিয়ার সিমেন্টের নিরীক্ষা প্রতিবেদনে সম্পত্তি ও একীভূতকরণ নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ
- যে কারণে মুনাফা থেকে লোকসানে মুন্নু সিরামিকস
- নগদ প্রবাহে চাপের কারণ ব্যাখ্যা করেছে মুন্নু এগ্রো
- মুনাফায় ইতিবাচক পরিবর্তনের কারণ জানিয়েছে তিতাস গ্যাস
- রাষ্ট্রপতিকে চিকিৎসা দিচ্ছেন চুপ্পূর ব্যক্তিগত চিকিৎসক
- যে কারণে রানার অটোর আয় ও সম্পদমূল্য বাড়লেও কমেছে নগদ প্রবাহ
- পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত
- লিগ্যাসি ফুটওয়্যারের প্রথম প্রান্তিক প্রকাশ
- লঙ্কাবংলা ফাইন্যান্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি
- বে লিজিংয়ের বোর্ডে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ
- চার কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- যা ঘটেছিল গোলাম মাওলা রনির সাথে নসরুল হামিদ বিপুর
- যে কারণে ইসলাম গ্রহণ করেন ট্রাম্পের বিশ্বজয়ী বন্ধু
- লালমনিরহাটে পৌঁছেই যেসব কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী
- টেকনো ড্রাগসের নিরীক্ষা প্রতিবেদনে বিশেষ বিষয়ে দৃষ্টি আকর্ষণ
- হাসিনার ফেরার প্রস্তুতি: সংস্কার হচ্ছে আ.লীগের নেতাদের বাড়িঘর
- ১ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন
- বে লিজিংয়ের নতুন চেয়ারম্যান ফাতেমা জহির মজুমদার
- ৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- লন্ডনে আ'লীগের খেসারত যেভাবে দিতে হচ্ছে বাংলাদেশিদের
- একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম কমাল বাজুস
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- ভাইরাল দুই শিশু, বাবাকে ঘিরে বেরিয়ে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
- মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা
- মোবাইল ব্যবহার নিয়ে বড় সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের
- চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- গভীর রাতে ডিবির অভিযান, আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- চীন চিৎকার করে না, চীন চুপচাপ কিনে নেয়!
- রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘে ভোটাভুটি, সমর্থন দিল ১২৮ দেশ
- চীনকেও দিল, ভারতকেও দিল! তারেক রহমানের প্ল্যান কী?
- যে কারণে ইসলাম গ্রহণ করেন ট্রাম্পের বিশ্বজয়ী বন্ধু













