×
ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান 

২০২৬ নভেম্বর ১৪ ১৬:৩০:৪৯
তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান 

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। সম্প্রতি অনুষ্ঠিত কপ-৩১ (COP31) জলবায়ু সম্মেলন ঘিরে পেজটিতে বিশ্বনেতাদের সঙ্গে একের পর এক ছবি প্রকাশ করা হলেও নিজ দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কোনো ছবি না থাকায় এই বিতর্কের সূত্রপাত হয়েছে।

জানা গেছে, কপ-৩১ সম্মেলন চলাকালে ‘Khalilur Rahman, President of the UN General Assembly’ নামক ভেরিফায়েড ফেসবুক পেজটিতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের সঙ্গে খলিলুর রহমানের ছবি প্রকাশিত হয়। এ ছাড়া অনেক পোস্টে তিনি নিজেকে মহিমান্বিত করে তুলে ধরেন বলে অভিযোগ উঠেছে।

তবে সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকলেও খলিলুর রহমানের পেজে তাঁর সঙ্গে একটি ছবিও খুঁজে পাওয়া যায়নি। এমনকি বিশ্বনেতাদের একটি গ্রুপ ছবিতে তাঁরা একসাথে থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাশ কাটিয়ে বা উহ্য রেখে ছবিটি পেজ থেকে পোস্ট করার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের তাঁর ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টির আইনি ও কূটনৈতিক দিক তুলে ধরেছেন। সায়ের উল্লেখ করেন, ২০২৬ সালের ৯ সেপ্টেম্বর চালু হওয়া খলিলুর রহমানের ওই ফেসবুক পেজে কপ-৩১ এর সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো ছবি চোখে পড়েনি; বরং গ্রুপ ছবি থেকে তাঁকে বাদ দিয়ে ছবি পোস্ট করা হয়েছে।

সাধারণ পরিষদের সভাপতির নিজ দেশের সরকারপ্রধানের সঙ্গে ছবি প্রকাশে জাতিসংঘের কোনো নিষেধাজ্ঞা আছে কি না—সে বিষয়ে সায়ের স্পষ্ট করেন:

১. জাতিসংঘের কোনো বিধিতে নিজ দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানের সঙ্গে সাধারণ পরিষদের সভাপতির ছবি তোলা কিংবা তা প্রকাশ করার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।

২. ২০১৬ সালের ৭০/৩০৫ নম্বর প্রস্তাব অনুযায়ী নির্ধারিত শপথ অনুসারে সভাপতি কোনো সরকারের নির্দেশনা না নিয়ে কেবল জাতিসংঘের স্বার্থে দায়িত্ব পালন করেন; কিন্তু ছবি তোলা বা সাক্ষাতের ওপর এতে কোনো বিধিনিষেধ নেই।

৩. সভাপতির আচরণবিধির ১১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, তিনি নিজ সরকারের কাছ থেকে প্রেষণে থাকতে পারেন এবং সে দেশের দেওয়া কূটনৈতিক মর্যাদা বহাল রাখার সুযোগ পান।

জুলকারনাইন সায়েরের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছবির এই অনুপস্থিতির পেছনে জাতিসংঘের কোনো নিয়মের বাধ্যবাধকতা নেই। ফলে ইচ্ছাকৃতভাবেই প্রধানমন্ত্রীর ছবি এড়িয়ে যাওয়া হয়েছে কি না, তা নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

এম.বি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে