×
ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশের চিকিৎসকদের নিয়ে মির্জা আব্বাসের মন্তব্য

২০২৬ নভেম্বর ১৪ ১৫:২২:৪৩
বাংলাদেশের চিকিৎসকদের নিয়ে মির্জা আব্বাসের মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক কারণে দেশের অনেক মেধাবী ও যোগ্য চিকিৎসক তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগানোর সুযোগ পাননি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তাঁর দাবি, এমন ঘটনা পৃথিবীর অন্য কোনো দেশে নজিরবিহীন।

বিগত সময়ে দেশের চিকিৎসকরা রাজনীতির শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি বলেন, রাজনৈতিক কারণে অনেক মেধাবী ও যোগ্য চিকিৎসক তাঁদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানোর সুযোগ পাননি। পৃথিবীর অন্য কোনো দেশে এমন ঘটনার নজির নেই বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) সকালে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা আব্বাস।

অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, রাজনৈতিক কারণে দেশের অনেক মেধাবী ও যোগ্য চিকিৎসক তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এটি দেশের চিকিৎসা খাতের জন্য দুঃখজনক।

তিনি আরও বলেন, বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতা নিয়ে গর্ব করার যথেষ্ট কারণ রয়েছে। দেশের চিকিৎসকরা বিশ্বের অন্য কোনো দেশের চিকিৎসকদের তুলনায় পিছিয়ে নেই।

দেশের চিকিৎসকদের দক্ষতার প্রশংসা করলেও জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা এখনও পর্যাপ্ত নয় বলে উল্লেখ করেন মির্জা আব্বাস।

তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসকরা দক্ষতার দিক থেকে পিছিয়ে না থাকলেও দেশের বিপুল জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন।

এম.বি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে