×
ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

‘শেখ হাসিনাকে রাখতে চায় না মোদি ’

২০২৬ নভেম্বর ১৩ ১৮:৫৫:৩০
‘শেখ হাসিনাকে রাখতে চায় না মোদি ’

নিজস্ব প্রতিবেদক: ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নতুন মন্তব্য করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁর দাবি, শেখ হাসিনা স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে চাইছেন না; বরং ভারত তাঁকে নিজেদের ভূখণ্ড থেকে সরিয়ে অন্য কোনো দেশে পাঠিয়ে পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাইছে।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি। একই সঙ্গে এ বিষয়ে কয়েক মাস আগে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে (ডিডব্লিউ) দেওয়া সাক্ষাৎকারের কথাও উল্লেখ করেন ।

‘শেখ হাসিনাকে আর রাখতে চায় না দিল্লি’

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘আজ থেকে প্রায় দুই-তিন মাস আগেই ডয়চে ভেলেকে (DW) দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলাম—শেখ হাসিনাকে আর রাখতে চায় না দিল্লি। অন্য কোথাও পাঠিয়ে ঝামেলামুক্ত হওয়ার চেষ্টা করছে তারা। কয়েকটি নির্ভরযোগ্য সূত্র থেকেই এ তথ্য পেয়েছিলাম।’

পোস্টের সঙ্গে বিবিসি বাংলার একটি প্রতিবেদনের ফটোকার্ডও শেয়ার করেন তিনি। ওই প্রতিবেদনে শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও দিল্লি সফল হয়নি বলে উল্লেখ করা হয়েছে।

এ প্রসঙ্গে আসিফ মাহমুদ আরও লেখেন, ‘দিল্লির এই চেষ্টার কারণেই নিষিদ্ধ আওয়ামী লীগ ডিসেম্বরকে কেন্দ্র করে মাঠে নাটক তৈরি করে রাজনীতি জমানোর অপচেষ্টা চালাচ্ছে।’

তিনি আরও দাবি করেন, ‘মূলত শেখ হাসিনা স্বেচ্ছায় দেশে আসতে চান না; ভারতই তাঁকে নিজের দেশ থেকে বের করে দিতে চাইছে।’

৫ আগস্টের পর থেকে ভারতে শেখ হাসিনা

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন।

সম্প্রতি শেখ হাসিনার পক্ষে দিল্লির বাংলাদেশ দূতাবাসে ইমেইলের মাধ্যমে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর প্রকাশিত হয়। যুক্তরাজ্যের এক জ্যেষ্ঠ আইনজীবীর মাধ্যমে এ আবেদন করা হয়েছে বলে জানা যায়।

এ ঘটনাকে কেন্দ্র করে শেখ হাসিনার দেশে ফেরা, ভারতে তাঁর অবস্থান এবং তৃতীয় কোনো দেশে যাওয়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়।

এম.বি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে