×
ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর

২০২৬ নভেম্বর ১২ ০৮:৩৩:১৮
বৃহস্পতিবার ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ও আশপাশের এলাকায় আজ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে আকাশ। তবে আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, সকাল থেকে ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের দিন বুধবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, আজ সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে রাজধানীতে সূর্যাস্ত হবে। আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) সূর্যোদয় হবে ভোর ৬টা ১২ মিনিটে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে