×
ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ফোন ছিনতাইয়ের পর সতর্কবার্তা দিলেন আসিফ নজরুল

২০২৬ নভেম্বর ১২ ০৭:৫৯:০৬
ফোন ছিনতাইয়ের পর সতর্কবার্তা দিলেন আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: সাবেক অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের চলন্ত গাড়ির খোলা জানালা দিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়েছে এক তরুণ। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ধানমন্ডি-সংলগ্ন শুক্রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন আসিফ নজরুল। একই সঙ্গে নিজের পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।

ফেসবুক পোস্টে আসিফ নজরুল লেখেন, গাড়ির জানালা খোলা থাকা অবস্থায় এক তরুণ মাত্র এক সেকেন্ডের মধ্যে তাঁর হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।

ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে তিনি সতর্ক করেন, তাঁর ফোন নম্বর থেকে কিংবা অন্য কোনো মাধ্যমে কেউ টাকা চাইলে, হুমকি দিলে বা সন্দেহজনক বার্তা পাঠালে যেন কেউ তাতে সাড়া না দেন।

পরে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে আসিফ নজরুল জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। তীব্র যানজটের কারণে গাড়ি ধীরগতিতে চলছিল। গরম লাগায় গাড়ির জানালার কাচ নামানো ছিল। এ সময় তিনি গাড়ির ভেতরে বসে মোবাইল ফোনে খুদে বার্তা দেখছিলেন।

গাড়িটি শুক্রাবাদে পুরোনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে নীল রঙের টি-শার্ট পরা এক তরুণ দ্রুত জানালা দিয়ে হাত বাড়িয়ে তাঁর ফোনটি ছিনিয়ে নেয়। এরপর দৌড়ে পালিয়ে যায়।

আসিফ নজরুল তাৎক্ষণিকভাবে গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে ধাওয়া করার চেষ্টা করেন। তবে ওই তরুণ দ্রুত ভিড়ের মধ্যে মিশে যায়।

নিজের অসতর্কতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে উল্লেখ করেন সাবেক এই উপদেষ্টা। তিনি জানান, ঘটনার পরপরই বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল ছিনতাই হওয়া ফোনটি শনাক্ত করে উদ্ধারের পাশাপাশি জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা করছে। দ্রুত ফোনটি উদ্ধার করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে