×
ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

১০০ কোটি টাকা বিনিয়োগ করবে এনআরবিসি ব্যাংক

২০২৬ নভেম্বর ১০ ১১:২০:১৩
১০০ কোটি টাকা বিনিয়োগ করবে এনআরবিসি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: সাবসিডিয়ারি কোম্পানি এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডে আরও ১০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, গত ৯ নভেম্বর, ২০২৬ অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে ১০ টাকা অভিহিত মূল্যের ১০ কোটি সাধারণ শেয়ার কেনার মাধ্যমে এ বিনিয়োগ করা হবে।

প্রস্তাবিত এ বিনিয়োগ এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১টা ৩০ মিনিটে এ সভা অনুষ্ঠিত হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে