মূলধন পুনর্গঠন ও ব্যয় ব্যবস্থাপনায় সুফল, রেনাটার আর্থিক সূচকে উন্নতি
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ হিসাববছরের প্রথম প্রান্তিকে উল্লেখযোগ্য আর্থিক প্রবৃদ্ধি অর্জন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা পিএলসি। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস), শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) আগের সময়ের তুলনায় বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির সমন্বিতভাবেশেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৮৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ৪৭ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে।
একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৯৮ পয়সায়। আগের বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে এ সূচক ছিল ১২ টাকা ৬২ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে পরিচালন নগদ প্রবাহেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
অন্যদিকে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৩৯ টাকা ৩১ পয়সায়। ২০২৬ সালের ৩০ জুন শেষে এই সম্পদমূল্য ছিল ৩২৯ টাকা ১৯ পয়সা।
প্রথম প্রান্তিকে আর্থিক সূচকগুলোর এই উন্নতির কারণ হিসেবে কোম্পানিটি জানিয়েছে, আগের বছরের একই প্রান্তিকের তুলনায় চলতি প্রান্তিকে গ্রুপের নিট মুনাফা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মূলত রাজস্ব বৃদ্ধি এবং নিট অর্থায়ন ব্যয় কমে আসার কারণে মুনাফায় এই প্রবৃদ্ধি হয়েছে।
কোম্পানিটির ভাষ্যমতে, মূলধন কাঠামো পুনর্গঠনের বিভিন্ন উদ্যোগ এবং বৈদেশিক মুদ্রা বিনিময় হার ও সুদের হারের ঝুঁকি বিচক্ষণতার সঙ্গে ব্যবস্থাপনার ফলে নিট অর্থায়ন ব্যয় কমেছে। এসব উদ্যোগের ইতিবাচক প্রভাব পড়েছে কোম্পানিটির মুনাফায়।
এদিকে, বছরওয়ারি কোম্পানিটির সাধারণ শেয়ারের সংখ্যা অপরিবর্তিত ছিল। ফলে নিট মুনাফা বৃদ্ধির সরাসরি প্রতিফলন ঘটেছে শেয়ারপ্রতি আয়ে। অর্থাৎ শেয়ারের সংখ্যা না বাড়ায় মুনাফার প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ইপিএসও বেড়েছে।
পরিচালন নগদ প্রবাহ বৃদ্ধির বিষয়ে কোম্পানিটি জানিয়েছে, আগের বছরের একই সময়ের তুলনায় চলতি প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর প্রধান কারণ ছিল পরিচালন মুনাফা বৃদ্ধি। পাশাপাশি কার্যকরী মূলধনের অনুকূল পরিবর্তনও নগদ প্রবাহ বাড়াতে সহায়তা করেছে।
কার্যকরী মূলধনের এই ইতিবাচক অবদান মূলত মজুত পণ্যে আটকে থাকা নগদ অর্থের পরিমাণ কমে আসা এবং বাণিজ্যিক ও অন্যান্য প্রদেয় হিসাবের অনুকূল পরিবর্তনের কারণে হয়েছে। তবে বাণিজ্যিক ও অন্যান্য প্রাপ্য হিসাবের পেছনে নগদ অর্থের ব্যবহার বেড়ে যাওয়ায় এই ইতিবাচক প্রভাবের কিছুটা অংশ সমন্বিত হয়েছে।
সামগ্রিকভাবে রাজস্ব ও নিট মুনাফা বৃদ্ধি, অর্থায়ন ব্যয় হ্রাস এবং কার্যকরী মূলধন ব্যবস্থাপনায় উন্নতির কারণে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে রেনাটা পিএলসির আর্থিক সূচকগুলোতে ইতিবাচক অগ্রগতি দেখা গেছে।
এসএ খান/
পাঠকের মতামত:
- মূলধন পুনর্গঠন ও ব্যয় ব্যবস্থাপনায় সুফল, রেনাটার আর্থিক সূচকে উন্নতি
- স্বর্ণের বাজারে বড় পরিবর্তন, ২১ ও ২২ ক্যারেটের নতুন দাম
- সাদ্দামের বক্তব্য নিয়ে যা লিখলেন ছাত্রদল নেতা
- বাংলাদেশিদের নিয়ে ফের বিতর্কিত মন্তব্য শুভেন্দু অধিকারীর
- দেশে ফেরার তারিখ ঘোষণার আগে নতুন পদক্ষেপ শেখ হাসিনার
- কানাডা যাওয়ার বিশাল সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একদিনেই বন্ধ ৪০ পোশাক কারখানা
- হাসিনাকে ফেরাতে ব্রিটিশ রাজনীতিকদের দ্বারস্থ আ.লীগ
- অশালীন অঙ্গভঙ্গি করে মঞ্চ ছাড়লেন পরীমনি
- এক দিন ছুটি নিলেই টানা ৪ দিন অবকাশ, সুযোগ থাকছে যাদের
- আবহাওয়ায় পরিবর্তনের আভাস, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- আইটিসির প্রথম প্রান্তিক প্রকাশ
- প্যারামাউন্ট টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসসির ডিভিডেন্ড ঘোষণা
- পাওয়ার গ্রিডের ডিভিডেন্ড ঘোষণা
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- এনভয় টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- সোনালী আঁশের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইবনে সিনার প্রথম প্রান্তিক প্রকাশ
- যমুনা অয়েলের ডিভিডেন্ড ঘোষণা
- প্রতি ১০ সেকেন্ডে ৩ জন ! ২০২৬-এ ক্যান্সার নিয়ে লুকানো সত্য
- চিত্রনায়িকা পরীমনির ছবিতে জুতা নিক্ষেপ!
- অবশেষে মিলছে বকেয়া টাকা: ২২ হাজার বিমা গ্রাহকের জন্য স্বস্তির খবর
- ট্রাম্প-নেতানিয়াহুর পর এবার ক্ষমতা হারানোর টার্গেট মোদির
- শেয়ারবাজারে মন্দার স্রোত: বিদেশি বিনিয়োগকারীদের বড় ধাক্কা
- রাশেদের অভিযোগের জবাবে আমির হামজার বিস্ফোরক বক্তব্য
- ট্রাস্ট ইসলামী লাইফের আর্থিক অবস্থায় অবনতি, নয় মাসে ঘাটতি ৩০ লাখ টাকা
- “ইসলামের জন্য আমি ডাক্তারি পেশা ছেড়ে দিয়েছিলাম”
- আবু বকরকে নিয়ে এত আগ্রহ কেন? জানুন অজানা গল্প
- দেশে ফেরা নিয়ে অনড় শেখ হাসিনা, যা বলছে সরকার
- বিএফআইইউতে বড় রদবদল
- আমির হামজা সম্পর্কে যা জানালেন তাশরীফ
- ১০ বিষয়ে ফেল, তবু ফলাফলে জিপিএ-৫!
- সাক্ষীর চেয়ার ঘোরানো নিয়ে ট্রাইব্যুনালে উত্তেজনা, পরে যা ঘটল
- উত্থানের ধারাবাহিকতা নিয়ে সংশয়, সতর্ক লেনদেনে বিনিয়োগকারীরা
- ৮ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নেতানিয়াহু আউট, আইজেনকোট ইন
- হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া নিয়ে যা জানালেন আইনমন্ত্রী
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- বিপাকে পড়া বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় সুখবর
- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা
- ড্রাইভিং লাইসেন্স করতে লাগবে যেসব কাগজ, আবেদন করবেন যেভাবে
- মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- সৌদির সড়কে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় জানা গেল
- তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
- ৯ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে পরীমণিকে, নোটিশে আরও যেসব দাবি
- ন্যাশনাল টিউবসের কোম্পানি সচিব পরিবর্তন
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- মূলধন পুনর্গঠন ও ব্যয় ব্যবস্থাপনায় সুফল, রেনাটার আর্থিক সূচকে উন্নতি
- আইটিসির প্রথম প্রান্তিক প্রকাশ
- প্যারামাউন্ট টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসসির ডিভিডেন্ড ঘোষণা










