×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো রহিমা ফুড

২০২৬ অক্টোবর ২৯ ১৩:৫৭:১০
ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো রহিমা ফুড

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুড লিমিটেড ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৫ পয়সা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি আয় ছিল ৫৬ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯ টাকা ১৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে