×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

এসিআই ফর্মুলেশন্সের তথ্য হালনাগাদের অনুরোধ

২০২৬ অক্টোবর ২৯ ১৩:৪৮:৩৭
এসিআই ফর্মুলেশন্সের তথ্য হালনাগাদের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই ফর্মুলেশন্স পিএলসি শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদের অনুরোধ জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের অনলাইনে ডিভিডেন্ড পেতে রাউটিং নম্বরসহ বিও হিসাবের ব্যাংক হিসাবের তথ্য এবং অনলাইনে বার্ষিক প্রতিবেদন পেতে ই-মেইল ঠিকানা রেকর্ড ডেটের আগে নিজ নিজ ডিপোজিটরি পার্টিসিপেন্টের (ডিপি) মাধ্যমে হালনাগাদ করতে বলেছে।

ফোলিও নম্বরধারী শেয়ারহোল্ডারদের রেকর্ড ডেটের আগে মেইলিং ও ই-মেইল ঠিকানা হালনাগাদ করতে এবং ১২ ডিজিটের ই-টিআইএন সনদ ঢাকার ৯ মতিঝিলে অবস্থিত কোম্পানির শেয়ার অফিসে জমা দিতে বলা হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস বা ডিপিগুলোকে তাদের মার্জিন ঋণধারী গ্রাহকদের তথ্য দিতে বলা হয়েছে, যাঁদের নামে রেকর্ড ডেটে কোম্পানির শেয়ার থাকবে। তথ্যগুলো হলো শেয়ারহোল্ডারের নাম, বিও আইডি, ই-মেইল ঠিকানা, শেয়ারধারণের পরিমাণ, প্রাপ্য মোট লভ্যাংশ, প্রযোজ্য করহার ও প্রাপ্য নিট লভ্যাংশ। এসব তথ্য ডিপির ব্যাংক হিসাবের বিবরণসহ (হিসাবের নাম, হিসাব নম্বর, রাউটিং নম্বর ইত্যাদি) শেয়ার অফিসে অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে ৭ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে পাঠাতে হবে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে