×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ম্যারিকো বাংলাদেশের ডিভিডেন্ড ঘোষণা

২০২৬ অক্টোবর ২৯ ১২:৪৮:০৯
ম্যারিকো বাংলাদেশের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩৫০ শতাংশ অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফলের ভিত্তিতে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৮ টাকা ৭০ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৪৮ টাকা ৭৫ পয়সা।

অর্থ বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে ছয় মাসে (এপ্রিল-সেপ্টেম্বর ২০২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১০২ টাকা ৮২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১১০ টাকা ৫২ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৪ টাকা ৮৫ পয়সা।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে