×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মালিকানাধীন সাবসিডিয়ারি গড়বে ব্যাংক এশিয়া

২০২৬ অক্টোবর ২৯ ১২:১০:৫৪
মালিকানাধীন সাবসিডিয়ারি গড়বে ব্যাংক এশিয়া

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া পিএলসি হংকংয়ে সম্পূর্ণ মালিকানাধীন একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটি জানিয়েছে, ২৮ অক্টোবর, ২০২৬ অনুষ্ঠিত বোর্ড সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তিন বছরে ৬০ লাখ হংকং ডলার (এইচকে ৬ মিলিয়ন) প্রাথমিক মূলধন বিনিয়োগের মাধ্যমে সাবসিডিয়ারিটি মানি লেন্ডিং লাইসেন্সের আওতায় কার্যক্রম শুরু করবে।

ব্যাংকের আন্তর্জাতিক ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ, আন্তঃসীমান্ত বাণিজ্য অর্থায়ন ব্যবসা শক্তিশালী করা এবং বাংলাদেশ ও চীনের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ও বিনিয়োগকে কাজে লাগানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে বাংলাদেশ ব্যাংকের প্রয়োজনীয় অনুমোদন নেওয়া এবং হংকংয়ে প্রযোজ্য নিবন্ধন ও লাইসেন্সিং আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সাপেক্ষে এটি কার্যকর হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে