×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

প্রযুক্তি ও নিরাপত্তা সুবিধা বাড়াতে বার্জার পেইন্টসের প্রকল্প ব্যয় বৃদ্ধি

২০২৬ অক্টোবর ২৯ ১২:০৬:০২
প্রযুক্তি ও নিরাপত্তা সুবিধা বাড়াতে বার্জার পেইন্টসের প্রকল্প ব্যয় বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের মীরসরাইয়ে নির্মাণাধীন তৃতীয় কারখানা প্রকল্পের বাজেট বেড়ে ১ হাজার ১৮৪ কোটি টাকা হয়েছে। প্রকল্পের সংশোধিত বাজেট অনুমোদন করেছে কোম্পানিটির বোর্ড। নতুন পরিকল্পনা অনুযায়ী, কারখানাটিতে উৎপাদন শুরু হবে ২০২৮ সালের এপ্রিলে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, মীরসরাইয়ের বঙ্গবন্ধু জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন) নির্মাণাধীন কারখানাটির সংশোধিত বাজেট নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৮৪ কোটি টাকা, যা ১১ দশমিক ৮৪ বিলিয়ন টাকার সমান।

প্রকল্পের বাজেট সংশোধনের পেছনে উন্নত নিরাপত্তাব্যবস্থা, ডিজিটালাইজেশন এবং অটোমেশন সুবিধা যুক্ত করার বিষয়টি উল্লেখ করেছে কোম্পানিটি। এসব প্রযুক্তি সংযোজনের ফলে কারখানাটির পরিচালন দক্ষতা, পণ্যের মান, পণ্য উৎপাদন ও সরবরাহের বিভিন্ন ধাপ অনুসরণের সক্ষমতা এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।

এ ছাড়া প্রকল্প বাস্তবায়নের সময়ে মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার প্রভাবও সংশোধিত বাজেট নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, অতিরিক্ত সুবিধা যুক্ত করার পাশাপাশি প্রকল্পের সার্বিক ব্যয় সাশ্রয় নিশ্চিত করতে নকশা ও বাস্তবায়ন পরিকল্পনায় কিছু পরিবর্তন আনা হয়েছে। এসব পরিবর্তনের কারণে কারখানাটিতে উৎপাদন শুরুর সম্ভাব্য সময় পিছিয়ে ২০২৮ সালের এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

বার্জার পেইন্টসের প্রত্যাশা, আধুনিক প্রযুক্তিনির্ভর এ কারখানা কোম্পানির দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির কৌশল বাস্তবায়নে ভূমিকা রাখবে। পাশাপাশি উৎপাদন সক্ষমতা ও পরিচালন দক্ষতা বাড়ানোর মাধ্যমে বাজারে কোম্পানিটির প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে