×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

দুই কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা

২০২৬ অক্টোবর ২৯ ১১:৫৬:৩৭
দুই কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থ বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত বোর্ড সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- বসুন্ধরা পেপার মিলস ও দেশবন্ধু পলিমার।

বসুন্ধরা পেপার মিলসের সমাপ্ত অর্থ বছরে সমন্বিতভাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪২ টাকা ৭৪ পয়সা। আগের অর্থ বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১৮ টাকা ৯৮ পয়সা। ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭ টাকা ৯ পয়সা। ২২ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ১৯ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

দেশবন্ধু পলিমারের সমাপ্ত অর্থ বছরে সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৫ পয়সা। আগের অর্থ বছরে ইপিএস ছিল ৩ টাকা ৯৩ পয়সা। ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৪ পয়সা। ২৭ ডিসেম্বর, সকাল ৯টায় হাইব্রিড পদ্ধতিতে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ১৮ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে