×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা

২০২৬ অক্টোবর ২৯ ১১:৫৩:১৭
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থ বছরের জন্য ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত বোর্ড সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ১৭ পয়সা। আগের অর্থ বছরে ইপিএস ছিল ১৫ টাকা ৫৬ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩৯ টাকা ১৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের বিষয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। কোর্টের নির্দেশনার প্রেক্ষিতে এজিএমের তারিখ, ভেন্যু ও রেকর্ড ডেট নির্ধারণ করা হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে