×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

অ্যালটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা

২০২৬ অক্টোবর ২৯ ১১:৫২:০৫
অ্যালটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যালটেক্স ইন্ডাস্ট্রিজ ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থ বছরের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত বোর্ড সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা। আগের অর্থ বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১৮ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর, সকাল _টায় হাইব্রিড/ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ২২ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে