×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেঘনা সিমেন্ট মিলসের ডিভিডেন্ড ঘোষণা

২০২৬ অক্টোবর ২৯ ১১:৫০:৩৮
মেঘনা সিমেন্ট মিলসের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা সিমেন্ট মিলস ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থ বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত বোর্ড সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৩ টাকা ৬৮ পয়সা। আগের অর্থ বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৩৬ টাকা ৫৮ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় (এনএভিপিএস) ছিল ৬৮ টাকা ৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর, সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ১৯ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে