×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ফার কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা

২০২৬ অক্টোবর ২৯ ১১:৩৮:৪৬
ফার কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ পিএলসি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থ বছরের জন্য ০.১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানির বোর্ড এই ডিভিডেন্ডের সুপারিশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা। আগের অর্থ বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৯ পয়সা।

আলোচ্য অর্থ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ২ টাকা ৫০ পয়সা। আগের অর্থ বছরে এটি ছিল মাইনাস ২ টাকা ৫৭ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ১৯ পয়সা। আগের বছর এটি ছিল ৩২ টাকা ৫২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ, সময় ও স্থান পরে জানানো হবে। এ লক্ষ্যে ১৯ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে