×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ইউনিক হোটেলের ডিভিডেন্ড ঘোষণা

২০২৬ অক্টোবর ২৯ ১১:৩১:৫৪
ইউনিক হোটেলের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থ বছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানির বোর্ড এই ডিভিডেন্ডের সুপারিশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির বেসিক ও ডাইলুটেড শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৩ পয়সা। আগের অর্থ বছরের একই সময়ে ইপিএস ছিল ৫ টাকা ১৮ পয়সা।

আলোচ্য অর্থ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩ টাকা ৯২ পয়সা। আগের অর্থ বছরের একই সময়ে এটি ছিল ২ টাকা ৮৭ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৫ টাকা ৯১ পয়সা। আগের বছর এটি ছিল ৯৩ টাকা ৯১ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ১৯ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

ডিভিডেন্ড ঘোষণার কারণে আজ (২৯ অক্টোবর) কোম্পানিটির শেয়ার লেনদেনে কোনো প্রাইস লিমিট থাকবে না।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে