×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

দুই কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা

২০২৬ অক্টোবর ২৯ ১১:২৭:০৩
দুই কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থ বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত বোর্ড সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- শেফার্ড ইন্ডাস্ট্রিজ ও মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড।

শেফার্ড ইন্ডাস্ট্রিজের সমাপ্ত অর্থ বছরে সমন্বিতভাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬০ পয়সা। আগের অর্থ বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৪ পয়সা। ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৪১ পয়সা। ৩০ ডিসেম্বর, সকাল সাড়ে ১০টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ১৯ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারির সমাপ্ত অর্থ বছরে সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা। আগের অর্থ বছরে ইপিএস ছিল ১ টাকা। ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১০ টাকা ৫৭ পয়সা। ২৪ ডিসেম্বর, সকাল ১০টায় হাইব্রিড প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ২২ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে