×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো জুট স্পিনার্স

২০২৬ অক্টোবর ২৯ ১১:১২:০০
ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো জুট স্পিনার্স

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জুট স্পিনার্স ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ টাকা ২০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩৬ টাকা ৩২ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় (এনএভিপিএস) ছিল ৬২৪ টাকা ১৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরে জানানো হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে