×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সোনার নতুন দাম কার্যকর, আজ যে দামে বিক্রি হচ্ছে

২০২৬ অক্টোবর ২৯ ১০:৪৪:০০
সোনার নতুন দাম কার্যকর, আজ যে দামে বিক্রি হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দাম বেড়েছে। সর্বশেষ গত বুধবার (২৮ অক্টোবর) সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন করে দাম পরিবর্তনের ঘোষণা না আসায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা।

বাজুসের নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকায়।

অন্যদিকে, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায়।

বাজুসের ঘোষণা অনুযায়ী, গত ২৮ অক্টোবর সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের বাজারে এ দামেই সোনা কেনাবেচা হবে।

আজকের সোনার দাম

২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা

২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা

১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে