×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ইউনিডন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

২০২৬ অক্টোবর ২৯ ১০:৩৮:২৩
ইউনিডন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৬- সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৬- সেপ্টেম্বরজুন’২৬) কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৭১ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৬৬ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৯১ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৮০ পয়সা ।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ২১ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৪৮ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্যের (এনএভিপিএস) পরিমাণ দাঁড়িয়েছে ২০ টাকা ১৭ পয়সা।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে