×
ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সিঙ্গার বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ

২০২৬ অক্টোবর ২৬ ২২:০৯:৩০
সিঙ্গার বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বিডি (জুলাই’২৬- সেপ্টেম্বর’২৬) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৬- সেপ্টেম্বরজুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১১ টাকা ৪২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৪ টাকা ৮১ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১১ টাকা ৯৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৭ টাকা ৭৪ পয়সা ।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৫ টাকা ৪৪ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ০ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ১০ টাকা ২৯ পয়সা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে