উত্তরা ফাইন্যান্সের পর তছনছ লিজিং খাত: মাঠে নামল কেন্দ্রীয় ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডে ঘটে যাওয়া হাজার কোটি টাকার অনিয়ম ও চরম প্রশাসনিক বিপর্যয়ের পর এবার পুরো ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের দিকে নজর জোরদার করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। বছরের পর বছর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ না করা, ভুয়া বা জামানতহীন ঋণ বিতরণ এবং আমানতকারীদের জমানো অর্থ তছরুপের অভিযোগ ওঠার প্রেক্ষিতে দেশের একাধিক সমস্যাগ্রস্ত এনবিএফআই-এর বিরুদ্ধে নজিরবিহীন কঠোর অবস্থানে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
আর্থিক খাত সূত্রে জানা গেছে, উত্তরা ফাইন্যান্সের মতো খাদের কিনারে থাকা অন্যান্য এনবিএফআইগুলোর অডিট ঘাটতি ও অননুমোদিত লেনদেনের বিস্তার এখন কেন্দ্রীয় ব্যাংকের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অডিট ও তদারকি প্রতিবেদনে দেখা গেছে, খাতটির বেশ কিছু প্রতিষ্ঠান গত তিন থেকে চার বছর ধরে তাদের নিরীক্ষিত বার্ষিক হিসাব বিবরণী পর্ষদে অনুমোদন বা প্রকাশ করতে পারেনি। এর ফলে আমানতকারী ও সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোর মূলধন ও সম্পদের প্রকৃত অবস্থা পুরোপুরি ধোঁয়াশাময় হয়ে পড়েছে।
প্রাতিষ্ঠানিক পর্যালোচনায় দেখা যায়, যোগ্যতা ও জামানত যাচাই না করেই প্রভাবশালী মহলের চাপে পরিচালনা পর্ষদের অসাধু চক্র কোটি কোটি টাকার বেনামী ঋণ পাস করেছে। পর্ষদের অনুমতি ছাড়াই বিপুল পরিমাণ অর্থ অননুমোদিত অ্যাকাউন্টে স্থানান্তর এবং গ্রাহকের অর্থ দিয়ে শেয়ারবাজার কিংবা অন্যান্য ঝুঁকিপূর্ণ খাতে অবৈধ লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণ মিলছে একের পর এক প্রতিষ্ঠানে। ফলে আর্থিক খাতের একটি বড় অংশ এখন চরম শ্রেণিকৃত ও অনাদায়ী খেলাপী ঋণের বোজা বয়ে নিয়ে বেড়াচ্ছে।
এমন অরাজক পরিস্থিতিতে আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। অতিমাত্রায় মূলধন ঘাটতি এবং পুনর্গঠনে ব্যর্থ হওয়া বেশ কিছু এনবিএফআই-কে 'অকার্যকর' ও 'নন-ভায়াবল' ঘোষণা করে সেগুলোতে প্রশাসক নিয়োগ কিংবা দ্রুত অবসায়ন (Liquidation) প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে। যেসব পরিচালনা পর্ষদ ও শীর্ষ ব্যবস্থাপনা আর্থিক বিবরণী তৈরিতে কারচুপি ও বিলম্বের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে দুদক এবং অন্যান্য আইনি সংস্থার মাধ্যমে ফৌজদারি মামলা দায়েরের পথ তৈরি হচ্ছে।
একইসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সব ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, নির্ধারিত সময়ে স্বাধীন অডিটর দিয়ে চার বছরের বকেয়া বা নতুন আর্থিক হিসাব অডিট না করা হলে সেসব প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের অপসারণ ও পর্ষদ ভেঙে দেওয়া হবে। পাশাপাশি নতুন করে কোনো জামানতহীন বা শর্তহীন চলতি মূলধন ঋণ অনুমোদন করা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বছরের পর বছর ধরে তদারকির অভাব ও পরিচালনা পর্ষদের স্বেচ্ছাচারিতার সুযোগ নিয়ে একটি চক্র গোটা এনবিএফআই খাতের মূল ভিত্তি দুর্বল করে দিয়েছে। উত্তরা ফাইন্যান্সের মতো প্রতিষ্ঠানের চরম পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের এই বিলম্বিত হলেও কঠোর অবস্থান যদি নিরপেক্ষভাবে বাস্তবায়ন করা যায়, তবেই সাধারণ আমানতকারীদের হারানো আস্থা কিছুটা হলেও ফিরে আসতে পারে।
মিজান/
পাঠকের মতামত:
- উত্তরা ফাইন্যান্সের পর তছনছ লিজিং খাত: মাঠে নামল কেন্দ্রীয় ব্যাংক
- বীমার পাওনা পরিশোধে অনিয়ম, নতুন পলিসিতে নিষেধাজ্ঞা
- সরকারের ব্যর্থতা, দুই মন্ত্রীর পদত্যাগ চান নাহিদ
- ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা, আওয়ামী লীগের নামে মাইকিং
- ব্রোকারেজ হাউসে আর লুটপাট নয়: বিএসইসির নতুন ‘মাস্টারপ্ল্যান’
- সপ্তাহজুড়ে শেয়ারবাজারে টানাপোড়েন, সূচক ও লেনদেনে কী বার্তা
- বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও, ‘পাতানো মামা’ গ্রেপ্তার
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ, লেনদেনে কতটা প্রভাব পড়বে?
- ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছে নতুন ট্রেন, থামবে যে ১০ স্টেশনে
- রিসোর্টের পর এবার কক্সবাজার হোটেলে আগুন
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- কোরআনের আয়াত উদ্ধৃত করে বিল ক্লিনটনের বার্তা
- অনিদ্রা দূর করতে ঘুমানোর আগে করুন পাঁচটি কাজ
- বিয়ের পর নারীরা গুগলে যে ছয়টি প্রশ্ন বেশি খোঁজে
- বিনিয়োগকারীদের মোহভঙ্গ, চীনের শেয়ারবাজারে বড় পতন
- জাপানি বিনিয়োগে নতুন দিগন্ত, গাড়ি উৎপাদনের পথে বাংলাদেশ
- পর পর ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
- মহানবী (সা.) এর সতর্কবার্তা সৌদি রাজধানী নিয়েই!
- ঐতিহাসিক ঘোষণা, অবশেষে অপেক্ষার অবসান!
- খতিয়ান নম্বর দিয়েই যাচাই করুন জমির খাজনা, জেনে নিন নিয়ম
- রেকর্ড গড়ার পরেই ভারত শিবিরে বড় দুঃসংবাদ
- বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষে নেমেছে যেসব শেয়ার
- বিদায়ী সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষে উঠেছে যেসব শেয়ার
- শেয়ারবাজারে লেনদেনের গতি কমা নিয়ে প্রতিবেদন
- শেখ হাসিনা কেন মুখ দেখান না? মিলল ব্যাখ্যা
- চিরতরে বদলে যাবে বাংলাদেশের ভাগ্য
- সৌদি-আমিরাত-নেতানিয়াহুর বিশাল গোপন অর্থ লেনদেন নিয়ে বিতর্ক
- এনসিপির পুনর্গঠিত কমিটিতে নারী নেতৃত্বের ছয় নতুন মুখ
- মাইকিং করে ঘোষণা, ডিসেম্বরে দেশে ফিরছেন হাসিনা!
- শিশুকে নিয়ে অভিযোগের পর মুখোমুখি দুই পক্ষ
- বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় উল্লম্ফন
- উত্তরাধিকারী জমির নামজারিতে নতুন নিয়ম, জানুন বিস্তারিত
- লুকানো ঋণ খেলাপি হয়ে বেরিয়ে আসছে, গভীর সংকটে ব্যাংক খাত
- ব্যাংক, সঞ্চয়পত্র নাকি শেয়ারবাজার—সঞ্চয়ের টাকা কোথায় রাখবেন?
- ফারুকী-তিশার সংসারে ভা'ঙনের সুর
- এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন যাঁরা
- এশিয়ার পাঁচ দেশের শেয়ারবাজারে লোকসান, ব্যতিক্রম বাংলাদেশ
- ফল প্রকাশের তারিখ নিয়ে পরীক্ষার্থী-অভিভাবকদের সতর্ক করল বোর্ড
- ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে বড় ধাক্কা
- আসিফ মাহমুদকে বিয়ের দাবিতে তরুণীর অবস্থান
- ঢাকা উত্তর সিটি নির্বাচন: জামায়াতের ডাবল লাভ
- বিএনপির তিন শীর্ষ নেতা অসুস্থ, চিকিৎসা নিয়ে জানা গেল নতুন তথ্য
- রিসোর্টে আগুনের সাত দিন পর সামনে আসছে যেসব তথ্য
- সকাল থেকেই সোনার নতুন দাম, দেখে নিন মূল্যতালিকা
- ‘ব্যর্থ পণ্য’ বললেন মোদি, দিলেন ‘পরজীবী’ তকমা
- শমরিতা হাসপাতালের ডিভিডেন্ড ঘোষণা
- প্রবাসী আয়ের নতুন পথ খুঁজছে বাংলাদেশ ব্যাংক, মালদ্বীপকে তিন প্রস্তাব
- ওয়াশিংটনের ‘ব্ল্যাকমেইল’ চালে কোণঠাসা মোদি সরকার
- ‘সমাজের নিকৃষ্ট লোকটাই এমপি-মন্ত্রী হয়’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার
- দক্ষিণ কোরিয়াকে বিব্রত করতে নতুন কৌশল উত্তর কোরিয়ার
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- উত্তরা ফাইন্যান্সের পর তছনছ লিজিং খাত: মাঠে নামল কেন্দ্রীয় ব্যাংক
- বীমার পাওনা পরিশোধে অনিয়ম, নতুন পলিসিতে নিষেধাজ্ঞা






.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)



.jpg&w=50&h=35)

