ব্রোকারেজ হাউসে আর লুটপাট নয়: বিএসইসির নতুন ‘মাস্টারপ্ল্যান’
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীদের জমা রাখা ক্যাশ অর্থ ও শেয়ারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ব্রোকারেজ হাউসগুলোর অনিয়ম ও মূলধন ঘাটতি দ্রুত শনাক্তকরণে নতুন পদক্ষেপ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দেশের সব ব্রোকারেজ হাউসকে একটি একক ও সমন্বিত ‘ব্যাক-অফিস সফটওয়্যার’ ব্যবস্থার আওতায় আনতে ইতিমধ্যে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করেছে বিএসইসি।
প্রস্তাবিত এই প্রযুক্তিভিত্তিক ব্যবস্থা চালু হলে তা দিয়ে রিয়েল-টাইমে (তাত্ক্ষণিকভাবে) ব্রোকারেজ হাউসগুলোর ব্যাংক হিসাব, গ্রাহকদের কনসোলিডেটেড কাস্টমার অ্যাকাউন্ট (সিসিএ) এবং শেয়ার সংক্রান্ত যাবতীয় তথ্যাদি তদারকি করা সম্ভব হবে। বিএসইসির প্রত্যাশা, এর মাধ্যমে অর্থ বা শেয়ার গরমিল সংক্রান্ত যে কোনো অনিয়ম দ্রুত চিহ্নিত করে বিনিয়োগকারীদের সম্পদের পূর্ণ সুরক্ষা দেওয়া সম্ভব হবে।
সম্প্রতি বিএসইসি কার্যালয়ে এ বিষয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এবং সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় এই সমন্বিত সফটওয়্যার প্রবর্তনের সম্ভাব্য প্রযুক্তিগত সুবিধা, আর্থিক ব্যয়, বাস্তবায়ন চ্যালেঞ্জ এবং সাইবার ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানও ব্রোকারেজ হাউসগুলোতে জালিয়াতি ও আত্মসাৎ বন্ধে সমন্বিত ব্যাক-অফিস প্রযুক্তির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছিলেন। তিনি উল্লেখ করেন, নিয়মিত বিরতিতে ব্রোকারেজ হাউসের ব্যাংক ব্যালেন্সের সঙ্গে সমন্বিত গ্রাহক হিসাবের আর্থিক তথ্য মিলিয়ে দেখলে অর্থ তছরুপের ঘটনা শুরুতেই ধরে ফেলা সম্ভব হবে।
কেন প্রয়োজন এই সমন্বিত সফটওয়্যার?
বর্তমানে দেশের ব্রোকারেজ হাউসগুলো বিভিন্ন থার্ড-পার্টি প্রতিষ্ঠানের তৈরি ভিন্ন ভিন্ন ব্যাক-অফিস সফটওয়্যার ব্যবহার করে থাকে। ফলে একক কাঠামোর মধ্য দিয়ে সব প্রতিষ্ঠানের হিসাব তাৎক্ষণিকভাবে নজরদারি করা নিয়ন্ত্রক সংস্থা বা স্টক এক্সচেঞ্জের জন্য অত্যন্ত জটিল। অনেক ক্ষেত্রে ব্রোকারেজ হাউসের মূল নথির সাথে বাস্তবে রাখা ব্যাংক হিসাব বা পোর্টফোলিওর অমিল ধরা পড়তে দীর্ঘ সময় লেগে যায়।
সমন্বিত ব্যবস্থা চালু হলে একদিকে যেমন ব্যাংকের ডেটার সাথে কাস্টমার অ্যাকাউন্টের অর্থের মিল দেখা যাবে, তেমনি সিডিবিএলের নথির সঙ্গে মেলানো যাবে শেয়ারের প্রকৃত পরিসংখ্যান। কোনো হাউসের অ্যাকাউন্টে ঘাটতি দেখা দিলেই সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয় সংকেত চলে যাবে নিয়ন্ত্রক সংস্থার কাছে, যা তাৎক্ষণিক আইনি বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার সুযোগ করে দেবে।
বাস্তবায়ন ব্যয় ও প্রযুক্তিগত ঝুঁকি
কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যমান সফটওয়্যার ডেটা রূপান্তর (মাগ্রেশন), নতুন অবকাঠামো তৈরি এবং কর্মীদের প্রযুক্তিগত প্রশিক্ষণের জন্য ব্রোকারেজ হাউসগুলোর অতিরিক্ত খরচ করতে হবে। এছাড়া, পুরো শেয়ারবাজার যদি কোনো একটি কেন্দ্রীয় সার্ভার বা কাঠামোর ওপর নির্ভরশীল হয়, তবে সাইবার হামলা কিংবা কারিগরি ত্রুটির কারণে সব ব্রোকারেজ হাউসের লেনদেন একযোগে স্থবির হয়ে পড়ার ঝুঁকি থাকবে। এ কারণে শক্তিশালী ব্যাকআপ সার্ভার, সর্বাধুনিক সাইবার সিকিউরিটি ও স্বাধীন অডিটিং ব্যবস্থার প্রস্তুতি রাখা আবশ্যক।
বিনিয়োগকারীদের সুবিধা ও ক্ষতিপূরণের চাপ
এই প্রযুক্তি কার্যকর হলে গ্রাহকরা ব্যক্তিগত আইডি ব্যবহার করে নিজস্ব ব্যালেন্স ও শেয়ারহোল্ডিং তথ্য সরাসরি যাচাই করতে পারবেন। যেকোনো অস্বাভাবিক লেনদেনের বার্তা মেসেজ বা ইমেইলে দ্রুত পৌঁছে যাবে বিনিয়োগকারীর কাছে।
সাম্প্রতিক সময়ে ব্যাক-অফিস সফটওয়্যার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে দেশের ৬টি বড় ব্রোকারেজ হাউস প্রায় ৬০৮ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠে। যার মধ্যে মশিউর সিকিউরিটিজ ১৬১ কোটি, তামহা সিকিউরিটিজ ১৪০ কোটি, ব্যাংক সিকিউরিটিজ ১২৮ কোটি, সালতা ক্যাপিটাল ১০০ কোটি, ক্রস্ট সিকিউরিটিজ ৬৫ কোটি এবং শাহ মোহাম্মদ সগীর সিকিউরিটিজ ১৪ কোটি টাকা হাতিয়ে নেয়। এ ধরনের চরম অনিয়ম ঠেকাতেই সার্বক্ষণিক নজরদারির তাগিদ তৈরি হয়েছে।
ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ১৭,৯২৫ জন বিনিয়োগকারী ডিএসই-র ‘ইনভেস্টর প্রোটেকশন ফান্ড’ থেকে ২৫০ কোটি টাকার বেশি ক্ষতিপূরণ দাবি করেছেন। এর মধ্যে ৭২ কোটি টাকা পর্যায়ক্রমে ছাড়ের উদ্যোগ নেওয়া হলেও অনিয়মের পর ক্ষতিপূরণ দেওয়া স্থায়ী সমাধান হতে পারে না। বরং অনিয়ম হওয়ার আগেই প্রযুক্তি দিয়ে তা আটকে দেওয়া বিএসইসির নতুন এই ব্যবস্থার মূল উদ্দেশ্য।
বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারেও ব্রোকারেজ হাউসগুলোর তথ্য ও গ্রাহকের আমানত তদারকিতে একই ধরণের উচ্চ প্রযুক্তির তদারকি ব্যবস্থা কার্যকর রয়েছে। ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE), পাকিস্তানের পিএসএক্স (PSX), সিঙ্গাপুরের এমএএস (MAS) এবং হংকংয়ের এসএফসি (SFC) স্ব-স্ব দেশে ব্রোকারেজ হাউসগুলোর ব্যাক-অফিস ডেটা ও নগদ অর্থ নিয়মিত অডিট ও তদারকির আওতায় রাখে।
এসউদ্দিন/
পাঠকের মতামত:
- ব্রোকারেজ হাউসে আর লুটপাট নয়: বিএসইসির নতুন ‘মাস্টারপ্ল্যান’
- সপ্তাহজুড়ে শেয়ারবাজারে টানাপোড়েন, সূচক ও লেনদেনে কী বার্তা
- বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও, ‘পাতানো মামা’ গ্রেপ্তার
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ, লেনদেনে কতটা প্রভাব পড়বে?
- ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছে নতুন ট্রেন, থামবে যে ১০ স্টেশনে
- রিসোর্টের পর এবার কক্সবাজার হোটেলে আগুন
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- কোরআনের আয়াত উদ্ধৃত করে বিল ক্লিনটনের বার্তা
- অনিদ্রা দূর করতে ঘুমানোর আগে করুন পাঁচটি কাজ
- বিয়ের পর নারীরা গুগলে যে ছয়টি প্রশ্ন বেশি খোঁজে
- বিনিয়োগকারীদের মোহভঙ্গ, চীনের শেয়ারবাজারে বড় পতন
- জাপানি বিনিয়োগে নতুন দিগন্ত, গাড়ি উৎপাদনের পথে বাংলাদেশ
- পর পর ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
- মহানবী (সা.) এর সতর্কবার্তা সৌদি রাজধানী নিয়েই!
- ঐতিহাসিক ঘোষণা, অবশেষে অপেক্ষার অবসান!
- খতিয়ান নম্বর দিয়েই যাচাই করুন জমির খাজনা, জেনে নিন নিয়ম
- রেকর্ড গড়ার পরেই ভারত শিবিরে বড় দুঃসংবাদ
- বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষে নেমেছে যেসব শেয়ার
- বিদায়ী সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষে উঠেছে যেসব শেয়ার
- শেয়ারবাজারে লেনদেনের গতি কমা নিয়ে প্রতিবেদন
- শেখ হাসিনা কেন মুখ দেখান না? মিলল ব্যাখ্যা
- চিরতরে বদলে যাবে বাংলাদেশের ভাগ্য
- সৌদি-আমিরাত-নেতানিয়াহুর বিশাল গোপন অর্থ লেনদেন নিয়ে বিতর্ক
- এনসিপির পুনর্গঠিত কমিটিতে নারী নেতৃত্বের ছয় নতুন মুখ
- মাইকিং করে ঘোষণা, ডিসেম্বরে দেশে ফিরছেন হাসিনা!
- শিশুকে নিয়ে অভিযোগের পর মুখোমুখি দুই পক্ষ
- বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় উল্লম্ফন
- উত্তরাধিকারী জমির নামজারিতে নতুন নিয়ম, জানুন বিস্তারিত
- লুকানো ঋণ খেলাপি হয়ে বেরিয়ে আসছে, গভীর সংকটে ব্যাংক খাত
- ব্যাংক, সঞ্চয়পত্র নাকি শেয়ারবাজার—সঞ্চয়ের টাকা কোথায় রাখবেন?
- ফারুকী-তিশার সংসারে ভা'ঙনের সুর
- এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন যাঁরা
- এশিয়ার পাঁচ দেশের শেয়ারবাজারে লোকসান, ব্যতিক্রম বাংলাদেশ
- ফল প্রকাশের তারিখ নিয়ে পরীক্ষার্থী-অভিভাবকদের সতর্ক করল বোর্ড
- ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে বড় ধাক্কা
- আসিফ মাহমুদকে বিয়ের দাবিতে তরুণীর অবস্থান
- ঢাকা উত্তর সিটি নির্বাচন: জামায়াতের ডাবল লাভ
- বিএনপির তিন শীর্ষ নেতা অসুস্থ, চিকিৎসা নিয়ে জানা গেল নতুন তথ্য
- রিসোর্টে আগুনের সাত দিন পর সামনে আসছে যেসব তথ্য
- সকাল থেকেই সোনার নতুন দাম, দেখে নিন মূল্যতালিকা
- ‘ব্যর্থ পণ্য’ বললেন মোদি, দিলেন ‘পরজীবী’ তকমা
- শমরিতা হাসপাতালের ডিভিডেন্ড ঘোষণা
- প্রবাসী আয়ের নতুন পথ খুঁজছে বাংলাদেশ ব্যাংক, মালদ্বীপকে তিন প্রস্তাব
- ওয়াশিংটনের ‘ব্ল্যাকমেইল’ চালে কোণঠাসা মোদি সরকার
- ‘সমাজের নিকৃষ্ট লোকটাই এমপি-মন্ত্রী হয়’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার
- দক্ষিণ কোরিয়াকে বিব্রত করতে নতুন কৌশল উত্তর কোরিয়ার
- দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, জেদ্দা কনস্যুলেটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
- বাংলাদেশ নিয়ে সাংবাদিক ময়ূখের ১৮০ ডিগ্রি ভোল্টবদল
- নতুন কমিটি ঘিরে অসন্তোষ, এনসিপির সভায় হট্টগোল
- ভারতের কাছে উড়ে গেল বাংলাদেশের নারী হ্যান্ডবল দল
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ব্রোকারেজ হাউসে আর লুটপাট নয়: বিএসইসির নতুন ‘মাস্টারপ্ল্যান’
- সপ্তাহজুড়ে শেয়ারবাজারে টানাপোড়েন, সূচক ও লেনদেনে কী বার্তা
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ, লেনদেনে কতটা প্রভাব পড়বে?
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষে নেমেছে যেসব শেয়ার




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)



.jpg&w=50&h=35)



