বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ, লেনদেনে কতটা প্রভাব পড়বে?
নিজস্ব প্রতিবেদক: সাইবার হামলার আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। তবে ওয়েবসাইট বন্ধ থাকলেও দেশের ব্যাংকিং লেনদেন ও কোর ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক এবং বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা। যদিও লেনদেনের গতি কিছুটা কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সাইটটি বন্ধ ছিল। ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে রক্ষণাবেক্ষণের কারণে সাময়িকভাবে সেবা বন্ধ থাকার বার্তা দেখা যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সংবাদ মাধ্যমকে জানান, বিশ্বজুড়ে সাইবার হামলার ঝুঁকি তৈরি হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করে যত দ্রুত সম্ভব সাইটটি চালু করার চেষ্টা চলছে। তবে কবে নাগাদ ওয়েবসাইটটি চালু হবে, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
লেনদেনে বড় ধরনের প্রভাব নেই
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ থাকলেও ব্যাংকগুলোর মূল লেনদেনব্যবস্থা সচল রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, তাঁদের লেনদেন বা কোর ব্যাংকিং সিস্টেমে কোনো সমস্যা হয়নি।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি ফাহিম মাশরুর বলেন, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে মূলত বিভিন্ন তথ্য, নীতিমালা ও পরিসংখ্যান প্রকাশ করা হয়। এর সঙ্গে অর্থ লেনদেনের ব্যবস্থার সরাসরি সম্পর্ক নেই। ফলে ওয়েবসাইট বন্ধ থাকায় মূল ব্যাংকিং কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার কথা নয়। তবে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন তথ্য ও প্রজ্ঞাপন সংগ্রহে সাময়িক অসুবিধা হচ্ছে।
পিএইচপির নিরাপত্তা ত্রুটি নিয়ে উদ্বেগ
বিশ্বজুড়ে অসংখ্য ওয়েবসাইট তৈরিতে ব্যবহৃত পিএইচপি প্রোগ্রামিং ভাষায় সম্প্রতি দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। এসব ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা ঝুঁকিপূর্ণ সার্ভারে অননুমোদিতভাবে প্রবেশ, নির্দেশনা কার্যকর এবং সংবেদনশীল তথ্য চুরি করতে পারে বলে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।
সাইবার নিরাপত্তা সংস্থা উইজের গবেষকেরা দুর্বলতাগুলো শনাক্ত করেছেন। ওপেনএআইয়ের প্রযুক্তি ব্যবহার করে এ অনুসন্ধান চালানো হয়। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এ ধরনের ত্রুটি শনাক্ত ও কাজে লাগানোর প্রক্রিয়া আরও দ্রুত করতে পারে। এ কারণে বিশ্বজুড়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে দ্রুত নিরাপত্তা হালনাগাদ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সাইবার হামলার ঝুঁকি বিবেচনায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকও তাদের চার-পাঁচটি ওয়েব পোর্টালের নিরাপত্তা পরীক্ষা করেছে। কয়েকটি পোর্টাল সাময়িকভাবে বন্ধ রেখে প্রয়োজনীয় আপডেট দেওয়ার পর পুনরায় চালু করা হয়েছে বলে জানিয়েছেন খালিদ হোসেন।
আগেই সতর্ক করা হয়েছিল ব্যাংকগুলোকে
গত ১৯ অক্টোবর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের একটি পরিপত্রে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সাইবার নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়। এতে নিয়মিত নিরাপত্তা ঝুঁকি যাচাই, সন্দেহজনক কার্যক্রম পর্যবেক্ষণ, বিশেষায়িত দল গঠন, গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাকআপ রাখা এবং হামলার পর দ্রুত কার্যক্রম স্বাভাবিক করার প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়।
এরপর বৃহস্পতিবার সরকারি সাইবার নিরাপত্তা সংস্থা বিজিডি ই-গভ সার্ট পিএইচপির নিরাপত্তা ত্রুটি নিয়ে সতর্কতা জারি করে। সংস্থাটি দ্রুত নিরাপত্তা আপডেট দেওয়ার পরামর্শ দেয়। তাৎক্ষণিকভাবে আপডেট সম্ভব না হলে সার্ভারে প্রবেশ নিয়ন্ত্রণসহ বিকল্প নিরাপত্তাব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।
বিশ্বজুড়েই ওয়েবসাইট বন্ধের পদক্ষেপ
সাইবার হামলার আশঙ্কায় জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়ামসহ বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফিনল্যান্ডের সরকার, এডিনবরা কাউন্সিল, বিবিসি এবং উইকিমিডিয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, দুর্বলভাবে রক্ষণাবেক্ষণ করা ওয়েবসাইট এবং সীমিত নিরাপত্তা-সুবিধাসম্পন্ন প্রতিষ্ঠানগুলো বেশি ঝুঁকিতে থাকতে পারে। প্রযুক্তিগত ত্রুটির বিস্তারিত প্রকাশ্যে আসায় আগামী সপ্তাহগুলোতে এসব দুর্বলতা কাজে লাগানোর চেষ্টা বাড়তে পারে বলেও সতর্ক করেছেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের সাইবার নিরাপত্তা গবেষক সলিল কানহেরে।
সংশ্লিষ্টদের মতে, ঝুঁকি মোকাবিলায় ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা, নিরাপত্তা হালনাগাদ, সার্ভার পরীক্ষা এবং কর্মীদের সচেতনতা বাড়ানো জরুরি। বাংলাদেশ ব্যাংকও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওয়েবসাইট চালু না করার নীতি অনুসরণ করছে।
মিজান/
পাঠকের মতামত:
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ, লেনদেনে কতটা প্রভাব পড়বে?
- ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছে নতুন ট্রেন, থামবে যে ১০ স্টেশনে
- রিসোর্টের পর এবার কক্সবাজার হোটেলে আগুন
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- কোরআনের আয়াত উদ্ধৃত করে বিল ক্লিনটনের বার্তা
- অনিদ্রা দূর করতে ঘুমানোর আগে করুন পাঁচটি কাজ
- বিয়ের পর নারীরা গুগলে যে ছয়টি প্রশ্ন বেশি খোঁজে
- বিনিয়োগকারীদের মোহভঙ্গ, চীনের শেয়ারবাজারে বড় পতন
- জাপানি বিনিয়োগে নতুন দিগন্ত, গাড়ি উৎপাদনের পথে বাংলাদেশ
- পর পর ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
- মহানবী (সা.) এর সতর্কবার্তা সৌদি রাজধানী নিয়েই!
- ঐতিহাসিক ঘোষণা, অবশেষে অপেক্ষার অবসান!
- খতিয়ান নম্বর দিয়েই যাচাই করুন জমির খাজনা, জেনে নিন নিয়ম
- রেকর্ড গড়ার পরেই ভারত শিবিরে বড় দুঃসংবাদ
- বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষে নেমেছে যেসব শেয়ার
- বিদায়ী সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষে উঠেছে যেসব শেয়ার
- শেয়ারবাজারে লেনদেনের গতি কমা নিয়ে প্রতিবেদন
- শেখ হাসিনা কেন মুখ দেখান না? মিলল ব্যাখ্যা
- চিরতরে বদলে যাবে বাংলাদেশের ভাগ্য
- সৌদি-আমিরাত-নেতানিয়াহুর বিশাল গোপন অর্থ লেনদেন নিয়ে বিতর্ক
- এনসিপির পুনর্গঠিত কমিটিতে নারী নেতৃত্বের ছয় নতুন মুখ
- মাইকিং করে ঘোষণা, ডিসেম্বরে দেশে ফিরছেন হাসিনা!
- শিশুকে নিয়ে অভিযোগের পর মুখোমুখি দুই পক্ষ
- বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় উল্লম্ফন
- উত্তরাধিকারী জমির নামজারিতে নতুন নিয়ম, জানুন বিস্তারিত
- লুকানো ঋণ খেলাপি হয়ে বেরিয়ে আসছে, গভীর সংকটে ব্যাংক খাত
- ব্যাংক, সঞ্চয়পত্র নাকি শেয়ারবাজার—সঞ্চয়ের টাকা কোথায় রাখবেন?
- ফারুকী-তিশার সংসারে ভা'ঙনের সুর
- এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন যাঁরা
- এশিয়ার পাঁচ দেশের শেয়ারবাজারে লোকসান, ব্যতিক্রম বাংলাদেশ
- ফল প্রকাশের তারিখ নিয়ে পরীক্ষার্থী-অভিভাবকদের সতর্ক করল বোর্ড
- ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে বড় ধাক্কা
- আসিফ মাহমুদকে বিয়ের দাবিতে তরুণীর অবস্থান
- ঢাকা উত্তর সিটি নির্বাচন: জামায়াতের ডাবল লাভ
- বিএনপির তিন শীর্ষ নেতা অসুস্থ, চিকিৎসা নিয়ে জানা গেল নতুন তথ্য
- রিসোর্টে আগুনের সাত দিন পর সামনে আসছে যেসব তথ্য
- সকাল থেকেই সোনার নতুন দাম, দেখে নিন মূল্যতালিকা
- ‘ব্যর্থ পণ্য’ বললেন মোদি, দিলেন ‘পরজীবী’ তকমা
- শমরিতা হাসপাতালের ডিভিডেন্ড ঘোষণা
- প্রবাসী আয়ের নতুন পথ খুঁজছে বাংলাদেশ ব্যাংক, মালদ্বীপকে তিন প্রস্তাব
- ওয়াশিংটনের ‘ব্ল্যাকমেইল’ চালে কোণঠাসা মোদি সরকার
- ‘সমাজের নিকৃষ্ট লোকটাই এমপি-মন্ত্রী হয়’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার
- দক্ষিণ কোরিয়াকে বিব্রত করতে নতুন কৌশল উত্তর কোরিয়ার
- দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, জেদ্দা কনস্যুলেটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
- বাংলাদেশ নিয়ে সাংবাদিক ময়ূখের ১৮০ ডিগ্রি ভোল্টবদল
- নতুন কমিটি ঘিরে অসন্তোষ, এনসিপির সভায় হট্টগোল
- ভারতের কাছে উড়ে গেল বাংলাদেশের নারী হ্যান্ডবল দল
- বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, পাঁচ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া
- সাইবার হামলার আশঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
- প্রতিদিন কয়টি ডিম খাওয়া নিরাপদ, জানালেন বিশেষজ্ঞ
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ, লেনদেনে কতটা প্রভাব পড়বে?
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষে নেমেছে যেসব শেয়ার
- বিদায়ী সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষে উঠেছে যেসব শেয়ার
- শেয়ারবাজারে লেনদেনের গতি কমা নিয়ে প্রতিবেদন







.jpg&w=50&h=35)




