×
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষে নেমেছে যেসব শেয়ার

২০২৬ অক্টোবর ২৩ ১৮:১৪:৪৮
বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষে নেমেছে যেসব শেয়ার

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ১৮.২৫ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ১৩ টাকা ৭০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ১১ টাকা ২০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ২ টাকা ৫০ পয়সা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এপেক্স ফুটওয়্যার। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির শেয়ারদর ১৩.৫২ শতাংশ কমে ১৬৮ টাকা ২০ পয়সায় নেমে এসেছে। এছাড়া দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এমএল ডাইংয়ের ১১.০১ শতাংশ এবং ডিএসএইচ গার্মেন্টসের ১০.৫৪ শতাংশ দর কমেছে।

সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে আসা বাকি প্রতিষ্ঠানগুলো হলো— বাংলাদেশ ল্যাম্পস, মেঘনা পেট, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইনটেক, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং এবং ওরিয়ন ইনফিউশন; যাদের শেয়ারদর সপ্তাহের ব্যবধানে ৫.৭৭ শতাংশ থেকে ৭.৯৪ শতাংশ পর্যন্ত কমেছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে