১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে কারসাজির ভয়াল চক্র আর প্রশাসনিক সিদ্ধান্তের কবলে পড়ে আবারও রক্তক্ষরণ হলো সাধারণ বিনিয়োগকারীদের। চোখের পলকে একটি শেয়ারের অবিশ্বাস্য উত্থান আর পতন ঘটিয়ে শত শত ক্ষুদ্র বিনিয়োগকারীকে নিঃস্ব ও ফতুর করে দেওয়া হয়েছে। সেই চক্রান্ত ও রোলারকোস্টার যাত্রার কেন্দ্রবিন্দুতে রয়েছে ২০১০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি—শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
অনুসন্ধানে দেখা যায়, গত ১৫ জুন ২০২৬ তারিখে শার্প ইন্ডাস্ট্রিজের প্রতিটি শেয়ারের দর ছিল মাত্র ১৫ টাকা। অথচ অলৌকিকভাবে কোনো শক্ত মৌলিক ভিত্তি বা ব্যবসায়িক পরিবর্তন ছাড়াই মাত্র দুই মাসের মাথায়—১২ আগস্ট সেই শেয়ারের দর লাফিয়ে উঠে যায় ৪২ টাকা ১০ পয়সায়!
স্বাভাবিক নিয়ম ভেঙে হঠাৎ শেয়ারটির দাম এভাবে লাফিয়ে ওঠা নিয়ে বাজারে ব্যাপক সন্দেহ জাগলে মাঠে নামে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ারটির অস্বাভাবিক দরবৃদ্ধির নেপথ্যে কোনো বলয় বা কারসাজ চক্রের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেয় বিএসইসি।
তদন্তের খবর আনুষ্ঠানিকভাবে ছড়িয়ে পড়ার পর থেকেই শেয়ারটিতে ধারাবাহিক দরপতন শুরু হয়, যা আর কোনোভাবেই ঠেকানো যায়নি। কারসাজ চক্র সুবিধাজনক দামে শেয়ার বেচে চম্পট দিলেও ফেঁসে যান সাধারণ বিনিয়োগকারীরা।
সেই ক্ষতকে আরও গভীর ও প্রাণঘাতী করে তোলে কোম্পানির সাম্প্রতিক ডিভিডেন্ডহীন বা 'নো ডিভিডেন্ড' ঘোষণা। একের পর এক নেতিবাচক খবরে সোমবার (১৯ অক্টোবর) দিনশেষে শেয়ারটির দর খাড়া নেমে দাঁড়িয়েছে মাত্র ১১ টাকা ২০ পয়সায়। অর্থাৎ, ৪২ টাকার চূড়া থেকে নেমে দর দাঁড়িয়েছে ১৫ জুনের তলানিরও নিচে! দুই মাসের মাথায় বিনিয়োগকারীদের পুঁজির সিংহভাগ হাওয়ায় মিলিয়ে যাওয়ার খেসারত দিতে হচ্ছে।
এদিকে, টানা দুই বছর কোনো প্রকার ডিভিডেন্ড দিতে না পেরে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চূড়ান্ত শাস্তিমূলক পদক্ষেপের মুখোমুখি হয়েছে কোম্পানিটি। 'বি' ক্যাটাগরি থেকে সোজা নিম্নমানের 'জেড' ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হচ্ছে। এ সংক্রান্ত খবরের জের ধরে সোমবার (১৯ অক্টোবর) এক দিনেই দেশের শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১১.৮১ শতাংশ।
ডিভিডেন্ড সংক্রান্ত করপোরেট ঘোষণার কারণে এদিন শেয়ারটিতে সার্কিট ব্রেকার বা দরবৃদ্ধির কোনো সীমা ছিল না। ফলে দিনজুড়ে আতঙ্কিত বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির হিড়িক পড়ে যায়। এদিন প্রায় ৯০.৯০ লাখ শেয়ার হাতবদল হয়, যার মোট লেনদেন মূল্য দাঁড়িয়েছে ১০ কোটি ৫১ লাখ টাকা।
ডিএসইর দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। এ বিষয়ে আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে এবং এর জন্য রেকর্ড ডেট রাখা হয়েছে ১৯ নভেম্বর।
কোম্পানির ঘোষিত আর্থিক বিবরণীতেও দেখা গেছে চরম মন্দার চিত্র। ২০২৬ অর্থবছরে শার্প ইন্ডাস্ট্রিজ শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) গুনেছে ২ টাকা ৩৯ পয়সা, যেখানে ঠিক আগের বছরও (২০২৫) শেয়ারপ্রতি ১১ পয়সা মুনাফা ছিল। লোকসানের খড়্গে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্যও (এনএভি) ১০ টাকা ০৮ পয়সা থেকে কমে দাঁড়িয়েছে ৭ টাকা ৬৮ পয়সায়। তবে কেবল শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো আগের বছরের ঋণাত্মক ১ টাকা ৭৪ পয়সা থেকে সামান্য ইতিবাচক হয়ে ৫২ পয়সায় এসেছে।
বিএসইসির আইন মেনে আগামী ২৫ অক্টোবর থেকে শার্প ইন্ডাস্ট্রিজকে আনুষ্ঠানিকভাবে 'জেড' ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হবে। বর্তমানে কোম্পানিটির ৩৬.৬৩ শতাংশ শেয়ার স্পন্সর ও পরিচালকদের হাতে, ৩১.৯৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং বাকি ৩১.৪০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। বাজার বিশ্লেষকদের মতে, চক্রান্তকারীরা সময়মতো মুনাফা তুলে কেটে পড়লেও বড় দরপতন ও ক্যাটাগরি অবনমনের চড়া মাশুল দিতে হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদেরই।
মামুন/
পাঠকের মতামত:
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ‘আমার চাকরি নিয়ে আমার চেয়ে বেশি টেনশন তাদের’
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ভারতের প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য
- ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
- ইশরাকের পদত্যাগকে যেভাবে দেখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমা অনিরাপদ ঘোষণা
- সামনে এলো নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট
- নাহিদ ইসলামের বক্তব্যের পর ইশরাকের বিস্ফোরক পোস্ট
- ডলারের বাজারে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- ‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে’
- ইশরাক বিতর্কের মাঝেই ববি হাজ্জাজের অনুসারীদের অভিযান
- যেভাবে গ্রেফতার হলেন ফজলুল হক আমিনী
- সরবরাহ সংকট কাটিয়ে মুনাফায় ফিরছে রানার, ডিভিডেন্ড বৃদ্ধিতে বাধা কোথায়?
- মুনাফায় উল্লম্ফন, সম্পদমূল্য বৃদ্ধি—প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ডে নতুন সম্ভাবনা
- আয় ও সম্পদমূল্য বাড়লেও যে কারণে ডিভিডেন্ড বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা
- ফিনিক্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি স্বামী -স্ত্রী, জানা গেল আসল সত্য
- সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন
- তিন ব্যাংকের এমডিদের নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- তৃণমূল থেকে প্রতিমন্ত্রী হয়ে ওঠা ইশরাকের বর্ণাঢ্য পথচলার গল্প
- ৪৭–১৩ গোলের হার, বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ
- ৮ মাসে কপাল পুড়ল তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর
- ব্যাংকিং খাতে সরকারের বড় সাহসী সিদ্ধান্ত
- ইশরাকের পদত্যাগ ও স্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে নতুন জল্পনা
- কেয়া কসমেটিকসকে ঋণ দিয়ে বিপাকে শেয়ারবাজারের চার ব্যাংক
- ভারতের শেয়ারবাজারে কালোমেঘ: উধাও ৪ লাখ কোটি রুপি
- আইসিসির নতুন নিয়মে বাংলাদেশের ক্রিকেটাররা কেন বিপাকে?
- জাপানের শ্রমবাজারে কর্মী পাঠাতে বাংলাদেশ-জাপান নতুন চুক্তি
- টিকটক ও ফ্রি ফায়ারের টানে ঘরছাড়াও ৩ শিক্ষার্থী
- লাফার্জহোলসিমের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশি পাসপোর্টেই ভিসা ছাড়াই ৩৫ দেশে ভ্রমণ
- তেলের দাম কমতেই স্বর্ণের বাজারে উল্টো চিত্র!
- এবার ক্ষমা চাইলেন সংসদ সদস্য ও বিএনপি নেতা
- বিলবোর্ডকে রাস্তা ভেবে ট্রাক চালালেন চালক
- অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন ইশরাক
- আর্থিক ঘাটতি পূরণে ৭ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি
- ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন এনসিপি নেতারা
- পদত্যাগের কারণ জানালেন ইশরাক
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন নিয়মে সরাসরি শেয়ারবাজারে আসার সুযোগ পাচ্ছে ৭ শ্রেণির কোম্পানি
- টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে ব্যাংক ও শেয়ারবাজার
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- শেয়ারবাজারে সংস্কারের আশ্বাস, পতন থামাতে দৃশ্যমান পদক্ষেপ নেই
- অনুমতি প্রত্যাখ্যানের কারণ জানতে চাইলেন আমির হামজা
- দেশে টিকার সুরক্ষা বলয়ে বড় ফাটল, সাড়ে ৮ লাখ শিশু ঝুঁকিতে!
- জুলাই যোদ্ধাদের অবদান নিয়ে যা বললেন মির্জা আব্বাস
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
- ডলারের বাজারে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- সরবরাহ সংকট কাটিয়ে মুনাফায় ফিরছে রানার, ডিভিডেন্ড বৃদ্ধিতে বাধা কোথায়?
- মুনাফায় উল্লম্ফন, সম্পদমূল্য বৃদ্ধি—প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ডে নতুন সম্ভাবনা
- আয় ও সম্পদমূল্য বাড়লেও যে কারণে ডিভিডেন্ড বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা









