×
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে

২০২৬ অক্টোবর ২০ ১২:০২:১৯
২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একদিন বন্ধ থাকার পর মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলো খুলেছে। বর্তমানে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত দর অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায়। অন্যদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা।

বাজুসের নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।

গত ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে স্বর্ণ ও রুপার এই দর কার্যকর করেছে বাজুস। নতুন করে দাম নির্ধারণ না করা পর্যন্ত নির্ধারিত মূল্যেই স্বর্ণ ও রুপার গহনা বিক্রি হবে।

বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৪ হাজার ১৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৯৬৬ টাকায়।

অন্যদিকে, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬২৪ টাকা।

স্বর্ণ ও রুপার গহনা কেনার ক্ষেত্রে নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে প্রযোজ্য মজুরি ও অন্যান্য খরচ যুক্ত হতে পারে। ফলে নকশা, কাজের ধরন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী গহনার চূড়ান্ত দাম পরিবর্তিত হতে পারে। তাই গহনা কেনার আগে মজুরি, ভ্যাটসহ মোট মূল্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে