×
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন

২০২৬ অক্টোবর ১৮ ০৯:২৮:২০
২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আজ রোববার (১৮ অক্টোবর) আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত মঙ্গলবার সোনার দাম সমন্বয় করে। ওই দিন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়। এরপর থেকে নতুন করে দাম সমন্বয়ের ঘোষণা আসেনি।

বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ভ্যাটসহ ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা।

অন্যদিকে, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।

সোনার পাশাপাশি দেশের বাজারে নির্ধারিত দরে বিক্রি হচ্ছে রুপাও। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ১৯৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৯৬৬ টাকায়।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬২৪ টাকা।

সোনা ও রুপার দাম সম্পর্কে ক্রেতাদের কেনাকাটার আগে বাজুসের সর্বশেষ মূল্যতালিকা যাচাই করে নেওয়া উচিত। নির্ধারিত দরের বাইরে গয়না তৈরির মজুরি ও প্রযোজ্য অন্যান্য খরচ যোগ হলে চূড়ান্ত মূল্য ভিন্ন হতে পারে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে